এসএসসি ২০২৬ বাংলা ১ম পত্র: গুরুত্বপূর্ণ ৬০০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (পার্ট-২)

এসএসসি ২০২৬ বাংলা ১ম পত্র গুরুত্বপূর্ণ ৬০০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (পার্ট-২)

শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের ৬০০টি বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) ও উত্তরের ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় পর্ব নিচে দেওয়া হলো। এখানে ১০১ থেকে ৩০০ নম্বর পর্যন্ত প্রশ্নগুলো সাজানো হয়েছে:

১০১. ‘তোমাদের দাস-দাসীদের প্রতি উত্তম আচরণ করবে। তোমরা যা খাবে তাদের তা খেতে দেবে।’- বিদায় হজের এ ভাষণের সাথে ‘উমর ফারুক’ কবিতার কোন চরণের সাদৃশ্য আছে?

উত্তর: উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে, তুমি উঠে বস উটে

১০২. শামসুর রাহমানের মতে স্বাধীনতা কীভাবে আসবে?

উত্তর: নাকাড়া বাজিয়ে

১০৩. নিচের কোনটি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ?

উত্তর: কলস

১০৪. আল মাহমুদ কোন প্রসঙ্গে বাতাসকে নিষ্ঠুর বলেছেন?

উত্তর: বাবুই পাখির ঘর উড়ায়

১০৫. ‘একেই কি বলে সভ্যতা’- মধুসূদন দত্তের কোন ধরনের রচনা?

উত্তর: প্রহসন

১০৬. ‘অনাগত কাল গেয়েছিল শুধু, জয় জয় হে মানব।’-এই জয়গানের কারণ কী?

উত্তর: সাম্য প্রতিষ্ঠা

১০৭. ‘তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হব।’- ‘প্রত্যুপকার’ গল্পে উক্তিটি-

উত্তর: বন্দির

১০৮. ‘আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন।’- কথাটিতে আব্বাসের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?

উত্তর: কৃতজ্ঞতা

১০৯. আলী ইবনে আব্বাস বন্দিকে কত স্বর্ণমুদ্রা দিতে চেয়েছিলেন?

উত্তর: শত

১১০. সুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়?

উত্তর: বিপুল নির্বাক প্রকৃতিতে

১১১. শিশুকাল থেকেই সুভা নিজেকে ‘বিধাতার অভিশাপ’ ভেবেছে কেন?

উত্তর: সকলের দুশ্চিন্তা প্রকাশে

১১২. বাণীকণ্ঠের কান্নার কারণ কী ছিল?

উত্তর: পিতৃহৃদয়ের কাতরতা

১১৩. গঙ্গা, যমুনা খেলতে কোনটি সযত্নে বাক্সে রাখা হয়েছে?

উত্তর: খানকতক খাপরার কুচি

১১৪. ‘রোয়াক’ অর্থ কী?

উত্তর: বারান্দা

১১৫. টাঙা কী?

উত্তর: দুই চাকার গাড়ি

১১৬. ‘একুশের গল্প’ ছোটোগল্পে তপু কেন গল্পকথককে হাত ধরে টান দিয়েছিল?

উত্তর: মিছিলে যোগ দেওয়ার জন্য

১১৭. হজরত মুহম্মদ (স.) আমাদের মতোই রক্ত-মাংসে গড়া মানুষ।’- একথা আবু বকর (রা.) কাদের বুঝিয়ে দিলেন?

উত্তর: মূর্ছিত মুসলমানদের

১১৮. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে কোনটিকে পায়ের কাঁটার সাথে তুলনা করা হয়েছে?

উত্তর: অন্নবস্ত্রের সমস্যা

১১৯. শুধু শিক্ষার ওপর নির্ভর করলে মানবজীবনে উন্নয়নের ক্ষেত্রে কোনটি ঘটবে?

উত্তর: উন্নয়নের গতি অত্যন্ত ধীর হবে

১২০. চতুর্দশপদী কবিতার-

উত্তর: i ও iii (প্রথম আট চরণকে অষ্টক বলে, প্রথম আট চরণে ভাবের প্রবর্তনা থাকে)

১২১. ‘জীবন বিনিময়’ কবিতায় ‘উষার পূর্বাভাস’ কী অর্থ প্রকাশ করে?

উত্তর: হুমায়ুনের রোগমুক্তির লক্ষণ

১২২. আজানের ধ্বনি উমরের স্মৃতিবিজড়িত কেন?

উত্তর: উমর আজানের কথাগুলো সাজিয়েছিলেন বলে

১২৩. ‘তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন।’- এ পঙক্তির মূলভাব হলো-

উত্তর: i ও ii (বর্ষণমুখর দিনে প্রিয়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে, বর্ষণমুখর দিনে মাঠঘাট ও বনে দেখা দেয় প্রাণের জোয়ার)

১২৪. ‘বিদ্যুৎ-রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সওয়ার।’-এতে প্রকাশ পেয়েছে-

উত্তর: বিদ্যুৎ চমকাবার সৌন্দর্য

১২৫. কবি আহসান হাবীবের অস্তিত্বে গাঁথা কোনটি?

উত্তর: নিশিন্দার ছায়া

১২৬. ‘ধানের মঞ্জরী’ অর্থ কী?

উত্তর: ধানের শিষ

১২৭. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’- কবিতা অনুযায়ী কুকুরটি প্রভুর বাস্তুভিটার কোথায় দাঁড়িয়ে আর্তনাদ করল?

উত্তর: ভগ্নস্তূপে

১২৮. ‘তোমাকে পাওয়ার জন্যে, শহরে আসা ট্যাঙ্কটি-

উত্তর: জলপাই রঙের

১২৯. ‘বোশেখ’ কবিতার মধ্য দিয়ে কী কামনা করা হয়েছে?

উত্তর: অত্যাচারীর অবসান

১৩০. ‘তুমিই নাকি বাহন রাজা সোলেমানের’- চরণের ‘তুমিই’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?

উত্তর: বাতাস

১৩১. অবশেষে অসহায় সুভা আত্মসমর্পণ করেছে কার কাছে?

উত্তর: ধরণির কাছে

১৩২. অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠে ছিল-

উত্তর: সতর্কতা

১৩৩. ‘একুশের গল্প’ ছোটোগল্পে গল্পের রাজা কে?

উত্তর: তপু

১৩৪. দামেস্ক নগরীর কোন অংশে বন্দি ব্যক্তির বাস ছিল?

উত্তর: বৃহৎ মসজিদের অংশে

১৩৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় উল্লিখিত বাতাস কেমন?

উত্তর: জলজ

১৩৬. আহসান হাবীবের কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর: আশায় বসতি

১৩৭. ‘ফুকারি’ শব্দটির অর্থ কী?

উত্তর: চিৎকার করে

১৩৮. নিশিন্দা কী?

উত্তর: গাছ

১৩৯. ‘নিমগাছ’ গল্পটি ‘নিমগাছ’ প্রতীকের সূত্রে লেখক যে বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়েছেন-

উত্তর: i, ii ও iii (নারীর মানবিক মর্যদা, নারীর পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি, নারীর অপরিসীম আত্মত্যাগ)

১৪০. হরিহরের ঘরের দোর-জানালার কপাট কীসের দড়ি দিয়ে বাঁধা ছিল?

উত্তর: খড়ের দড়ি

১৪১. ‘হুদায়বিয়ার সন্ধি’ মুসলমানের জন্য কী ছিল?

উত্তর: অপমানের

১৪২. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে পাগমানের পাহাড় কী রঙের?

উত্তর: নীল

১৪৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন পাখিরা কবিকে চিনেন?

উত্তর: মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা

১৪৪. ‘বৃষ্টি’ কবিতায় ধানখেতকে কীরূপ বলা হয়েছে?

উত্তর: রৌদ্র-দগ্ধ

১৪৫. ‘বোশেখ’ কবিতায় অত্যাচারীদের অবসান কামনা করেছেন কবি কীসের মধ্য দিয়ে?

উত্তর: বৈশাখের বিধ্বংসী প্রতীকের মাধ্যমে

১৪৬. বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাস কী লন্ডভন্ড করে দেয়?

উত্তর: এক-একটা জনপদ

১৪৭. আলী ইবনে আব্বাসের প্রস্থানের সময় আশ্রয়দাতার আচরণ কেমন ছিল?

উত্তর: দয়াপূর্ণ

১৪৮. লেখক কোন সময় খাজামোল্লা গ্রামের বাসাতে উঠেছিল?

উত্তর: গ্রীষ্মকাল

১৪৯. ‘উমর ফারুক’ কবিতায় কবি তুলে ধরেছেন হজরত উমরের-

উত্তর: i, ii ও iii (চারিত্রিক মাধুর্য, জীবনালেখ্য, শাসনব্যবস্থা)

১৫০. ‘অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়ো।’-এ বোধ কীসের পরিচায়ক?

উত্তর: মূল্যবোধের

১৫১. ‘জীবন বিনিময়’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর: বুলবুলিস্তান

১৫২. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় মূলত প্রাধান্য পেয়েছে-

উত্তর: i ও iii (প্রাকৃতিক নিরন্তরতা, মৃত্যুচেতনা)

১৫৩. পানশিরের হাওয়ার সাথে সাদৃশ্য রয়েছে কীসের?

উত্তর: ধারালো ছুরির

১৫৪. নিমগাছের কোন অংশ যকৃতের জন্য উপকারী?

উত্তর: পাতা

১৫৫. ‘গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা-না-একটা সম্পর্ক আছে।’- এখানে কার কথা বলা হয়েছে?

উত্তর: তন্বী নদীটির

১৫৬. আলী ইবনে আব্বাস দামেস্কে গিয়েছিলেন কেন?

উত্তর: তীর্থযাত্রার কারণে

১৫৭. কোন খলিফার সময়কালে বাগদাদ মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়?

উত্তর: খলিফা মামুন

১৫৮. যিনি যথার্থ গুরু তিনি-

উত্তর: আত্মাকে উদ্বোধিত করেন

১৫৯. লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কম নয় কেন?

উত্তর: i ও iii (মনের বিকাশ ও সমৃদ্ধি ঘটে বলে, আত্মার দাবি রক্ষা পায় বলে)

১৬০. আমাদের দেশের পেশাদারদের মহাভ্রান্তি কোনটি?

উত্তর: যা অর্থকরী নয় তা অনর্থক

১৬১. প্রমথ চৌধুরী স্কুল-কলেজের শিক্ষাকে অনেকাংশে ব্যর্থ বলেছেন কারণ এ শিক্ষা-

উত্তর: স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেয় না

১৬২. কোথায় সত্য প্রচার করতে গিয়ে হজরত মুহম্মদ (স.) প্রস্তরাঘাতে রক্তাক্ত হন?

উত্তর: তায়েফে

১৬৩. নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কারা?

উত্তর: কবিরা

১৬৪. বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে।’- এখানে প্রকাশ পেয়েছে নিমগাছের-

উত্তর: অসহায়ত্ব (বা বন্দিত্ব)

১৬৫. আবদুর রহমানের স্বভাবের কোন দিকগুলোর কারণে লেখক কখনো কখনো ধৈর্যহীন হয়ে পড়ছেন?

উত্তর: i ও ii (আতিথেয়তা, শ্রদ্ধা, আন্তরিকতা)

১৬৬. ‘একুশের গল্প’ ছোটোগল্পের তপুর কঙ্কাল হয়ে ফিরে আসা কী বার্তা বহন করে?

উত্তর: তরুণের আত্মদান

১৬৭. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় জীবনানন্দ দাশ প্রকৃতির কোন রূপটি তুলে ধরেছেন?

উত্তর: শাশ্বত রূপ

১৬৮. মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম প্রবর্তন করেন-

উত্তর: i ও ii (সনেট, মহাকাব্য)

১৬৯. ‘সেদিনো দেখিবে স্বপ্ন’ বলতে কোন বিষয়টিকে বোঝানো হয়েছে?

উত্তর: প্রকৃতির অমরত্ব

১৭০. ‘ভিষক’ শব্দের অর্থ কী?

উত্তর: চিকিৎসক

১৭১. ‘মুখর হইয়া উঠিল তাঁদের নিষ্ঠুর নীরবতা’ চরণটিতে ‘নিষ্ঠুর নীরবতা’ শব্দদ্বয় কী অর্থ প্রকাশ করেছে?

উত্তর: জীবন সংকট

১৭২. আৰু শাহমাকে কেন বেত্রাঘাত করা হয়েছিল?

উত্তর: মদপান করায়

১৭৩. ‘বৃষ্টি’ কবিতায় ‘বিদ্যুৎ-রূপসী পরী’ কী হিসেবে ব্যবহার করা হয়েছে?

উত্তর: রূপক

১৭৪. লক্ষ্মীপেঁচার কণ্ঠে কী ধ্বনিত হয়?

উত্তর: মঙ্গলবার্তা

১৭৫. ‘অরণ্য উদ্যত বাহু করে হাহাকার/বিদ্যুৎ দিতেছে উঁকি ছিঁড়ি মেঘভার।’ চরণদ্বয়ের সাথে ‘বৃষ্টি’ কবিতার কোন চরণের মিল আছে?

উত্তর: বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়;

১৭৬. ‘বোশেখ’ কবিতায় কবি কী প্রার্থনা করেছেন?

উত্তর: অত্যাচারের অবসান

১৭৭. শিবের অবতার কে?

উত্তর: হনুমান

১৭৮. মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় কেন?

উত্তর: মনুষ্যত্বের কারণে

১৭৯. আকারে ক্ষুদ্র হলেও বনফুলের গল্প কেমন?

উত্তর: বক্তব্যে তাৎপর্যপূর্ণ

১৮০. ‘নিমের হাওয়া ভালো, থাক কেটো না।’- কে বলে?

উত্তর: বিজ্ঞরা

১৮১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের সমাপ্তিতে কোন বিষয়টি ব্যক্ত হয়েছে?

উত্তর: ভাই-বোনের মিলন মধুর সম্পর্ক

১৮২. ‘সুভা’ গল্পে ‘চির নিস্তব্ধ হৃদয় উপকূল’ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: শান্ত হৃদয়

১৮৩. ‘যে কথা কয় না, সে অনুভব করে, ইহা সকলে মনে হয় না।’- এ বাক্যে প্রকাশ পেয়েছে-

উত্তর: i ও ii (বাম্প্রতিবন্ধীর প্রতি সমাজের মানুষের অবহেলা, যে কথা বলতে পারে না তার অনুভব শক্তি রয়েছে)

১৮৪. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে লেখকের দেখা দুটি নরদানবের একজন কে?

উত্তর: লেখকের গৃহভৃত্য

১৮৫. ‘এবারে তুমি গিয়ে ভালো করে খাও।’- ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির এই উক্তিতে লেখকের কোন অনুভূতি ব্যক্ত হয়েছে?

উত্তর: প্রশংসা

১৮৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন স্নেহডোরে বেঁধেছে?

উত্তর: মায়ের

১৮৭. ‘মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন।’- পঙক্তিটির সাথে ‘কপোতাক্ষ নদ’ কবিতার সাদৃশ্য কোথায়?

উত্তর: স্মৃতিকাতরতায়

১৮৮. ‘একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে’- কথাটি দ্বারা বোঝানো হয়েছে-

উত্তর: i ও ii (স্বাধীনতা নিকটবর্তী, দেশ শীঘ্রই স্বাধীন হবে)

১৮৯. ‘ঊর্ধ্বের যারা-পড়েছে তাহারা’-এখানে ‘উর্ধ্ব’ বলতে বোঝানো হয়েছে-

উত্তর: ওপরের মহল

১৯০. অনুচ্ছেদের চরণদ্বয়ের ভাবার্থ কোন রচনার বিষয়বস্তুকে নির্দেশ করে?

উত্তর: মানুষ মুহম্মদ (স.)

১৯১. উক্ত রচনার বিষয়বস্তুতে প্রকাশ পেয়েছে-

উত্তর: i ও ii (মহানুভবতা, পরোপকারিতা)

১৯২. ‘বই পড়া’ প্রবন্ধে আত্মরক্ষাও অকর্তব্য নয়-এখানে ‘আত্মরক্ষা’ বলতে বোঝানো হয়েছে-

উত্তর: মনের চাহিদা পূরণ

১৯৩. কোন শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে?

উত্তর: আত্মার

১৯৪. ‘নিমগাছ’ গল্পে নিমগাছটি কার প্রতীক?

উত্তর: একজন সর্বংসহা নারী

১৯৫. কঙ্কালের কোন বৈশিষ্ট্য দেখে বন্ধুরা বুঝতে পারে এটি তপুর?

উত্তর: ডান পায়ের চেয়ে বাম পা ছোটো

১৯৬. ‘উমর ফারুক’ কবিতায় কবি উমর (রা)-কে কোন দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন?

উত্তর: আদর্শ মানব চরিত্রের

১৯৭. ‘তোমাকে আসতেই হবে’ বলতে বোঝানো হয়েছে-

উত্তর: কবির দৃঢ় অঙ্গীকার

১৯৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত মাছরাঙা কোথায় স্থির দৃষ্টিতে বসে থাকে?

উত্তর: জামরুলের ডালে

১৯৯. গোলাম মোস্তফা কোন কলেজ থেকে বিএ পাশ করেন?

উত্তর: রিপন কলেজ, কলকাতা

২০০. ‘চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ- অন্ধকার।’-এ কথাটি কার অবস্থা বোঝাতে বলা হয়েছে?

উত্তর: হুমায়ুনের

২০১. কবি বাতাসকে কী বলেছেন?

উত্তর: মহা পরাক্রমশালী

২০২. ‘মেঘদূত’ কার রচনা?

উত্তর: কালিদাস

২০৩. ‘বিদগ্ধ আকাশ, মাঠ’ বলতে বোঝায়-

উত্তর: i ও iii (রৌদ্র ঝলসিত আকাশ ও মাটি, রৌদ্রদগ্ধ আকাশ ও মাঠ)

২০৪. ‘আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে’- পঙক্তিটি কীভাবে ‘বৃষ্টি’ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?

উত্তর: বৃষ্টির জন্য প্রতীক্ষা প্রকাশ করেছে বলে

২০৫. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি?

উত্তর: শিক্ষা

২০৬. কবিতায় বাবরের মৃত্যু কীভাবে পুনর্ব্যাখ্যা করা হয়েছে?

উত্তর: মরিল বাবর-না, না ভুল কথা, মৃত্যু কে তারে কয়?

২০৭. ‘প্রত্যুপকার’ গল্পে হস্তপদবদ্ধ ব্যক্তির কেন প্রাণরক্ষার অনুরোধ ছিল?

উত্তর: সে অপরাধী ছিল এবং দণ্ডপ্রাপ্তির ভয় ছিল

২০৮. যখন খলিফা ওই ব্যক্তির প্রকৃত চরিত্র জানেন তখন কী সিদ্ধান্ত নেন?

উত্তর: তাকে মানসম্মান, ধনসম্পদ ও পত্র দিলেন এবং তাকে অব্যাহতি দিলেন

২০৯. ‘প্রত্যুপকার’ গল্পে খলিফা মামুন কেমন চরিত্রের ছিলেন?

উত্তর: মহৎ ও সুবিবেচক

২১০. কবি বৃষ্টিকে কোন দৃষ্টিকোণ থেকে দেখেছেন?

উত্তর: নতুন জীবনের বার্তা নিয়ে

২১১. ‘বৃষ্টি’ কবিতায় বৃষ্টি এসেছে-

উত্তর: নতুন জীবনের বার্তা নিয়ে

২১২. ‘পিতা-মাতার নীরব হৃদয়ভার’ বলতে ‘সুভা’ গল্পে মা-বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে?

উত্তর: দুশ্চিন্তা

২১৩. ‘বই পড়া’ প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের ওপরে স্থান দিয়েছেন কেন?

উত্তর: মানসিক সুস্থতার জন্য

২১৪. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে ফুটে উঠেছে-

উত্তর: প্রকৃতির সাথে জীবনের মিল

২১৫. বক্তৃতার মাঝখানে মুহম্মদ (স.)-কে প্রশ্ন করে থামিয়েছিলেন কে?

উত্তর: জনৈক অন্ধ

২১৬. রাহী-পথিকদের সেবা করা কাদের ব্রত ছিল?

উত্তর: আবু মা’বদ দম্পতির

২১৭. কোন স্বাধীনতা না থাকলে মুক্তি নেই?

উত্তর: চিন্তা ও আত্মপ্রকাশের স্বাধীনতা

২১৮. লেখকের মতে শিক্ষার আসল কাজ কী?

উত্তর: মূল্যবোধ সৃষ্টি

২১৯. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের মূল প্রতিপাদ্য কী?

উত্তর: অপু ও দুর্গার আনন্দিত জীবনের আখ্যান

২২০. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোন গ্রামে বামুন নেই?

উত্তর: দশঘরায় (বা বোষ্টমপাড়ায়)

২২১. হুদায়বিয়া সন্ধি মুসলমানদের জন্য কেমন ছিল?

উত্তর: অপমানের

২২২. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে পল্লিগ্রামের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে কে?

উত্তর: সর্বজয়া

২২৩. ‘আমরা জাত হিসেবে শৌখিন নই।’ বাক্যটিতে প্রকাশ পায়-

উত্তর: শ্লেষ

২২৪. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে সর্বজয়া চরিত্রের মধ্যে প্রকাশ পেয়েছে-

উত্তর: ii ও iii (পল্লিমায়েব শাশ্বত রূপ, সন্তানদের প্রতি মমতাময়ী মায়ের স্বভাবসুলভ আচরণ)

২২৫. ‘ইসলাম-সে তো পরশ-মানিক’- এখানে ইসলামকে কীভাবে তুলে ধরা হয়েছে?

উত্তর: আধ্যাত্মিক

২২৬. উমর ফারুক (রা)-এর ইসলাম গ্রহণের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে-

উত্তর: তিলাওয়াত শুনে আবেগাপ্লুত হওয়া

২২৭. ‘খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের’- এই পঙক্তিতে কোন অনুভূতি বেশি প্রকাশ পেয়েছে?

উত্তর: আঞ্চলিকতা ও পরিচিতির টান

২২৮. ‘জমিলার মা’র শূন্য খাঁ খাঁ রান্নাঘর’- এটি কী নির্দেশ করে?

উত্তর: দারিদ্র্য ও অভাব

২২৯. ‘লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?’-এখানে পেঁচার গান কোন অর্থে ব্যবহার হয়েছে?

উত্তর: মঙ্গল প্রতীক

২৩০. ‘সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে।’ -পঙক্তিটি কী প্রকাশ করে?

উত্তর: প্রকৃতির চিরন্তন রূপ

২৩১. চিকিৎসকদের নীরবতা বাবরের মনে কী সৃষ্টি করল?

উত্তর: বুকভরা ব্যথা

২৩২. শামসুর রাহমানের লিখিত কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর: নিরালোকে দিব্যরথ

২৩৩. স্বাধীনতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে-

উত্তর: i, ii ও iii (সগীর আলী, মতলব মিয়া, রুস্তম শেখ)

২৩৪. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কোনটি?

উত্তর: শিশুর আনন্দপূর্ণ শৈশবের সঙ্গে প্রকৃতির সম্পর্ক

২৩৫. ‘মরিতে চাহি না এই সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।’ কবির এই আকুতির প্রতিধ্বনি পাই কোন রচনায়?

উত্তর: সেইদিন এই মাঠ

২৩৬. ‘জ্ঞানের সৃষ্টি মনসাপেক্ষ’- ‘মনসাপেক্ষ’ অর্থ কী?

উত্তর: মনের ওপর নির্ভরশীল

২৩৭. ‘সুভা’ গল্প পাঠ করলে প্রতিবন্ধী শিশুদের প্রতি কেমন দৃষ্টিভঙ্গি জাগবে?

উত্তর: মমত্বশীল

২৩৮. ‘সেদিন শুক্লাদ্বাদশীর রাত্রি’- এই বাক্য দিয়ে চান্দ্রমাসের কত তারিখ নির্দেশ করে?

উত্তর: ১২ তারিখ

২৩৯. মোহাম্মদ ওয়াজেদ আলী কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: সাতক্ষীরা

২৪০. ‘কপোতাক্ষ নদ’ কবিতার মিলবিন্যাস কোনটি?

উত্তর: কখখক কখখক গঘগ ঘগঘ

২৪১. ‘ভৃত্য হস্ত চুমি’ তার পরের পঙক্তি কোনটি?

উত্তর: কাঁদিয়া কহিল, ‘উমর! কেমনে এ আদেশ কর তুমি?’

২৪২. ‘এশিরিয়া ধুলো আজ’ এই কথাটির অর্থ দাঁড়ায়-

উত্তর: সব সভ্যতার মেয়াদ নির্দিষ্ট

২৪৩. নিচের কোনটি সনেট?

উত্তর: কপোতাক্ষ নদ

২৪৪. ‘তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন’-বাক্যে ‘তৃষাতপ্ত মন’ কোথায় যেতে চায়?

উত্তর: বহুপথ, প্রান্তর বন্ধুর

২৪৫. ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না।’ এই কবিতার মর্মোৎসারিত কবিতা কোনটি?

উত্তর: তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা

২৪৬. সময়ের পরিবর্তনে একান্ত মানুষও আর একার থাকে না। ‘একুশের গল্প’ ছোটোগল্পের কোন চরিত্রের সঙ্গে যায় কথাটা?

উত্তর: তপু

২৪৭. কোন রচনাটি সাধু ভাষায় রচিত?

উত্তর: প্রত্যুপকার

২৪৮. কোন কবিতাটি মুক্তিযুদ্ধের অনবদ্য সাহিত্যিক দলিল?

উত্তর: তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা

২৪৯. ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া।’ এ অনুভূতির বিপরীত চিত্র পাই কোন রচনায়?

উত্তর: প্রবাস বন্ধু

২৫০. ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ প্রকৃতিতে ফেরার এ স্পর্শ আছে কোন লেখায়?

উত্তর: আম-আঁটির ভেঁপু

২৫১. ‘প্রত্যুপকার’ গল্পের মোদ্দা কথা কোনটি হতে পারে?

উত্তর: পরোপকারের প্রতিফল অনিবার্য

২৫২. ‘সাত সাগরের মাঝি’ কাব্য কে লিখেছেন?

উত্তর: ফররুখ আহমদ

২৫৩. খলিফা মামুন আটককৃত ব্যক্তিকে মুক্তির সময় উপহার হিসেবে প্রদান করেন-

উত্তর: i, ii ও iii (মহামূল্য পরিচ্ছদ, সুসজ্জিত দশ অশ্ব, দশ খচ্চর)

২৫৪. ‘প্রত্যুপকার’ গল্পে কয়জন মহৎ ব্যক্তির কাহিনি বর্ণিত হয়েছে?

উত্তর: দুইজন

২৫৫. ‘যাবা একটা কোথাকার- যদি এতটুকু বুদ্ধি থাকো’- এই বাক্যে অপুর প্রতি দুর্গার কোন মনোভাব প্রকাশিত হয়েছে?

উত্তর: স্নেহের ভর্ৎসনা

২৫৬. বয়সের বিবেচনায় দুর্গাকে কী বলা যায়?

উত্তর: কিশোরী

২৫৭. ‘তখত’ শব্দের অর্থ কী?

উত্তর: সিংহাসন

২৫৮. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে আবদুর রহমানের চরিত্রে কী দেখা যায়?

উত্তর: স্বদেশপ্রেম

২৫৯. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের লেখকের কাছে কারাগার কাদের কাছে স্বর্গতুল্য?

উত্তর: অন্নবস্ত্রের সন্ধানকারীদের (বা ক্ষুৎপিপাসায় কাতরদের)

২৬০. মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হয়?

উত্তর: ২টি

২৬১. সাহিত্যিক জহির রায়হানের আসল নাম কী?

উত্তর: মোহাম্মদ জহিরুল্লাহ্

২৬২. ‘একুশের গল্প’ ছোটোগল্পের তপু কেমন স্বপ্ন দেখায় অভ্যাস ছিল?

উত্তর: সাদামাটা

২৬৩. ‘এনাটমির পাতা উল্টাচ্ছিলো সে।’- কার কথা বলা হয়েছে?

উত্তর: নতুন রুমমেট

২৬৪. ‘গুরুজনদের দিকে তাকাতে নেই’- এই সংস্কার কোন দেশে আছে?

উত্তর: আফগানিস্তানে

২৬৫. রান্না এবং মুশকিল-আসানে আবদুর রহমানকে লেখক কার সঙ্গে তুলনা করেছেন?

উত্তর: হরফুন-মৌলা

২৬৬. সুভার ভাষার অভাব পূরণ করে দেয় কে?

উত্তর: প্রকৃতি

২৬৭. ‘আমাকে সবাই ভুলিলে বাঁচি’- সুভার এমন চিন্তাভাবনায় কী প্রকাশ পেয়েছে?

উত্তর: হতাশা

২৬৮. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কে ‘গাজী গাজী’ বলে নৌকা চালাত?

উত্তর: মতলব মিয়া

২৬৯. ‘অরাতি’ শব্দের অর্থ কী?

উত্তর: শত্রু

২৭০. দুর্গার গড়ন কেমন?

উত্তর: পাতলা

২৭১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে টোল খাওয়া ভেঁপু-বাঁশিটার দাম কত?

উত্তর: চার পয়সা

২৭২. ‘মিষ্টি যেন গুড়’- উক্তিটিতে দুর্গা কোন আমের কথা বলেছে?

উত্তর: সিঁদুরকৌটার আম

২৭৩. বিজ্ঞানের চর্চা কোথায় হয়?

উত্তর: জাদুঘরে

২৭৪. ‘তুমি নির্ভীক, এক খোদা ছাড়া করনি ক’ কারে ভয়’- কার সম্পর্কে বলা হয়েছে?

উত্তর: উমর ফারুক

২৭৫. ‘বিশ্বনবি’ গ্রন্থটি কার লেখা?

উত্তর: গোলাম মোস্তফা

২৭৬. ‘জীবন বিনিময়’ কবিতায় ‘মরণ অন্ধকার’ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: মৃত্যুর মতো শোকের ছায়া

২৭৭. বাদশাহ বাবর কার কাছে ব্যগ্রকণ্ঠে সত্য জানতে চাইলেন?

উত্তর: ভিষকবৃন্দ

২৭৮. প্রকৃতি তার বিচিত্র বিবর্তনের মধ্যেও কী হারিয়ে ফেলে না?

উত্তর: রূপ-রস-গন্ধ

২৭৯. রিকয়েললেস, মেশিনগান, রাইফেল- এগুলো কী?

উত্তর: সমরাস্ত্র

২৮০. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ‘খই ফোটাল’ বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর: প্রচণ্ড গুলিবর্ষণ

২৮১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় মেঘ ক্লান্ত বিকেলের কারা কবিকে চেনেন?

উত্তর: পাখিরা

২৮২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় স্থির দৃষ্টি কার?

উত্তর: মাছরাঙার

২৮৩. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কার উক্তিতে তৎকালীন বন্ধক প্রথার পরিচয় পাওয়া যায়?

উত্তর: সেজ ঠাকরুন

২৮৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির স্মৃতিকাতরতার মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?

উত্তর: দেশপ্রেম

২৮৫. কারা খলিফার নিকট আশ্রয়দাতার ওপরে দোষারোপ করেন?

উত্তর: কিছু নীচ প্রকৃতির লোক

২৮৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতার শেষ তিন চরণের মিলবিন্যাস কোনটি?

উত্তর: ঘঙঘ

২৮৭. কোন সাগরে লালে লাল হয়ে মরার কথা বলা হয়েছে?

উত্তর: লোহিত সাগর

২৮৮. ‘উমর ফারুক’ কবিতায় কার কাছে মুখ দেখানোর কথা বলা হয়েছে?

উত্তর: রাসুলের কাছে

২৮৯. ‘দিকদিগন্তের পথে অপরূপ আভা দেখে তার।’-এর অর্থ কী?

উত্তর: বিদ্যুৎ বর্ষায় প্রকৃতিকে বর্ণময় করে

২৯০. কবি ফররুখ আহমদ ‘মরণোত্তর’ কোন পদকে ভূষিত হন?

উত্তর: একুশে পদক

২৯১. তৃষাতপ্ত মন যে পথ প্রান্তর পাড়ি দিতে চাইছে সেখানে কী পড়ে আছে?

উত্তর: বিদগ্ধ আকাশ

২৯২. তিমির রাতে কোথায় উষার পূর্বাভাস দেখা দিয়েছে?

উত্তর: তোরণে তোরণে

২৯৩. ‘সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে।’-এ পঙক্তিটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে?

উত্তর: একবার

২৯৪. কোনটি জ্যোৎস্নার চাদরে ঢাকা আছে?

উত্তর: নিশিন্দার ছায়া

২৯৫. ‘অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের উপর।’- এ চরণে প্রকাশ পেয়েছে-

উত্তর: i ও ii (বর্বরতা, নৃশংসতা)

২৯৬. ‘এই বলিয়া, তিনি ঘাতককে ডাকাইয়া, প্রস্তুত হইতে আদেশ দিলেন।’- এখানে কীসের প্রস্তুতির কথা বলা হয়েছে?

উত্তর: প্রাণদণ্ডের

২৯৭. ‘মা ঘাট থেকে আসেনি তো’ দুর্গার এ কথায় প্রকাশ পেয়েছে-

উত্তর: উদবিগ্নতা

২৯৮. আলী ইবনে আব্বাস দামেস্ক নগরীর ওপর জগদীশ্বরের শুভদৃষ্টি কামনা করেছেন কেন?

উত্তর: সেখানে তার প্রাণরক্ষা হয়েছিল বলে

২৯৯. ‘বারি-রূপ কর তুমি’- এর পরের পঙক্তিটি কী?

উত্তর: এ মিনতি, গাবে

৩০০. ‘আমাকে সবাই ভুলিলে বাঁচি।’- সুভার এ উক্তিতে প্রকাশ পেয়েছে-

উত্তর: i ও iii (হতাশা ও বেদনা)

বাকি প্রশ্নগুলোর জন্য পরবর্তী অংশ (পার্ট-৩) দেখুন।

Leave a Comment

Scroll to Top