এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন সাজেশন (পার্ট -১)

এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা ১ম পত্রের ১০০% কমন উপযোগী ৬০০টি বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) ও নির্ভুল উত্তর নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বোর্ড বইয়ের প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা এই প্রশ্নগুলো অনুশীলন করা অত্যন্ত জরুরি।

কেন এই প্রশ্নগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ?

বাংলা ১ম পত্রে ভালো নম্বর তুলতে হলে গদ্য, পদ্য ও সহপাঠ অংশের খুঁটিনাটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হয়। এই ৬০০টি প্রশ্ন এমনভাবে সাজানো হয়েছে, যা সম্পূর্ণ সিলেবাসকে কভার করে এবং শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরও শাণিত করে। নিচে ক্রমানুসারে প্রশ্ন ও সঠিক উত্তরগুলো দেওয়া হলো:

বাংলা ১ম পত্র বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সংকলন ১০০ টি

১. উদ্দীপকে ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন ভাব ধরা পড়েছে? উত্তর: শোক নয়, গতিই হলো জীবনধর্ম

২. উদ্দীপকের প্রতিভাত ভাবটি যে চরণে আছে- উত্তর: ii ও iii (সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে, চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে)

৩. উদ্দীপকের সাথে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন বিষয় সাদৃশ্যপূর্ণ? উত্তর: অপুর বোকামি ভরা কথা

৪. সাদৃশ্যের দিকটি যে উক্তিতে প্রচ্ছন্ন হয়ে উঠেছে- উত্তর: বাহা আমার তাই পরে হাসিমুখে নেচে বেড়ায়

৫. স্বাধীনতার জন্য কিশোরীর শূন্য থাকা হাতের অপেক্ষ কোন প্রত্যাশার প্রতিনিধিত্ব করে? উত্তর: রাজনৈতিক মুক্তি

৬. ‘আমার অস্তিত্বে গাথা’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? উত্তর: আদর্শ ও বিশ্বাসে স্থিত

৭. কালিদাসের ‘মেঘদূত’ কোন ভাষায় লেখা? উত্তর: সংস্কৃত

৮. ‘লোহিত সাগরের লালে লাল হয়ে মরি।’- কথাট দিয়ে উমর ফারুকের শাসনামলের কোন দিকটির ইঙ্গিত করা হয়েছে? উত্তর: ইসলামের মিশর ও আফ্রিকা বিজয়

৯. খলিফা মামুনের পিতার নাম কী? উত্তর: খলিফা হারুনর রশীদ

১০. প্রতাপ আশ্চর্য হইয়া বলিত, ‘আমাদের সুভির যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না।’- সুভার এই ভাবনা নিচের কোন শব্দের সাথে সর্বাধিক সামঞ্জস্যপূর্ণ? উত্তর: মন্ত্রবল

১১. ‘কারদানি’ শব্দের সমার্থ শব্দের ব্যবহার ঘটেছে কোন বাক্যে? উত্তর: অকারণ বাহাদুরি দেখাতে গিয়ে নিজের ক্ষতি করা অনুচিত

১২. প্রবাসী পত্রিকায় লেখা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বৈশিষ্ট্য- উত্তর: i ও ii (তাৎপর্যপূর্ণ বক্তব্য, ক্ষুদ্র আকার)

১৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে ‘মূল্যবোধ সৃষ্টি’ কথাটি দিয়ে প্রাবন্ধিক শিক্ষার কোন দিককে বুঝিয়েছেন? উত্তর: নৈতিক ও মানবিক বিকাশকে

১৪. ‘শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ- সে আর-এক আবর্জনা।’- বনফুলের এই উক্তির সাথে ভাব-সামঞ্জস্য রয়েছে কোন বক্তব্যে? উত্তর: ভালোবাসি তোমায় তাই বেঁধে রাখি গৃহেতে রাত্রিদিন

১৫. ভাষা আন্দোলনের সময় জনগণের সক্রিয়তা বোঝা যায় ‘একুশের গল্প’ ছোটোগল্পের কোন পদবাচ্যে? উত্তর: আমরা মিছিলে পা বাড়ালাম

১৬. দেশমাতৃকার প্রতি মানুষের অকুন্ঠ প্রেমকে কী বলা হয়? উত্তর: স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা

১৭. ‘জীবন বিনিময়’ কবিতায় কোন শব্দগুচ্ছ লক্ষ্যার্থে ব্যবহৃত হয়েছে? উত্তর: উষার পূর্বাভাস

১৮. মহাবীর খালিদকে ফরমান পাঠানোর ঘটনা উমর ফারুকের চরিত্রের কোন বৈশিষ্ট্যের নিদর্শন? উত্তর: ন্যায় বিচারক

১৯. ‘আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক।’- কবিতার এই ভাব ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কোন চরণে ফুটে উঠেছে? উত্তর: তার ক্লান্ত চোখের আঁধার আমি চিনি

২০. ‘তুমি আসবে বলে, হে স্বাধীনতা, ছাত্রাবাস, বস্তি উজাড় হলো।’- চরণে কবি কোন চিত্র তুলে ধরেছেন? উত্তর: একাত্তরের গণহত্যা

২১. ‘বোশেখ’ কবিতায় ‘পরগাছা’ শব্দ দিয়ে কবি কাকে ইঙ্গিত করেছেন? উত্তর: অন্য গাছের ওপর জন্মায় ও বেড়ে ওঠে যে গাছ

২২. ‘প্রত্যুপকার’ গল্পটি মূলত কোন মানবিক মূল্যবোধকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে? উত্তর: কৃতজ্ঞতা ও পরোপকারিতা

২৩. ‘সুভা’ গল্পের নদীটিকে গৃহস্থঘরের মেয়ের সাথে তুলনা করার কারণ- উত্তর: i ও ii (বিস্তৃতির সীমাবদ্ধতা, নিরলস ও তন্ত্রী)

২৪. সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার ফল কেনট বলে প্রমথ চৌধুরী সরাসরি মত প্রকাশ করেছেন? উত্তর: জাতির জীবনীশক্তির হ্রাস

২৫. তায়েফ-এর অবস্থান কোথায়? উত্তর: সৌদি আরবের পূর্বাঞ্চলে

২৬. মানব উন্নয়নের জন্য প্রয়োজন- উত্তর: i ও ii (যথার্থ শিক্ষা, সুশৃঙ্খল সমাজকাঠামো)

২৭. পানশিরের বর্ণনা থেকে আবদুর রহমানের চরিত্রে কোন দিকের প্রকাশ ঘটেছে? উত্তর: জন্মস্থান প্রীতি

২৮. ‘বৃষ্টি’ কবিতায় ব্যবহৃত রূপক অলংকারের উদাহরণ রয়েছে নিচের কোন চরণে? উত্তর: রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের মতন রুক্ষ মাঠ

২৯. কবি ফররুখ আহমদের কাব্যসৃষ্টির অনুপ্রেরণা- উত্তর: ইসলামি আদর্শ ও ঐতিহ্য

৩০. চালতাফুল, লক্ষ্মীপেঁচা ও নক্ষত্র দ্বারা প্রকৃতি কী রূপে উপস্থাপিত হয়েছে? উত্তর: স্বতন্ত্র সত্তা, যা কবির অনুপস্থিতিতে সজীব ও প্রাণবন্ত

৩১. ইমরান হোসেন তাঁর অন্য ছেলেমেয়েদের তুলনায় বাকহীন ইমনকে বেশি ভালোবাসেন। ইমরান হোসেনের সাথে ‘সুভা’ গল্পের কার মিল রয়েছে? উত্তর: বাণীকণ্ঠ

৩২. সুভার চোখের ভাষা- উত্তর: i ও iii (অসীম-উদার, অতলস্পর্শ গভীর)

৩৩. প্রমথ চৌধুরীর মতে, অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে দিতে পারে কে? উত্তর: গুরু

৩৪. ‘পথের পাঁচালী’ কোন ধরনের সাহিত্য? উত্তর: উপন্যাস

৩৫. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পটিকে সার্বিকভাবে পর্যালোচনা করে বলা যায়, এখানে রূপায়িত হয়েছে- উত্তর: i, ii ও iii (গ্রামীণ জীবন, মানুষের শৈশব, শাশ্বত মায়ের চরিত্র)

৩৬. রাহী-পথিকের সেবা করাই যাদের ব্রত- এমন দম্পতির পরিচয় প্রকাশে নিচের কোনটি সমর্থনযোগ্য? উত্তর: এক পরহিতব্রতী দম্পত্তি

৩৭. হুদায়বিয়া সন্ধিতে অপমানের শর্ত মেনে নেওয়ার মাধ্যমে হজরতের চরিত্রের যেদিক ফুটে উঠেছে- উত্তর: i ও ii (দূরদর্শিতা, মহানুভবতা)

৩৮. কার ইচ্ছে করতে লাগল লোকটির সাথে চলে যেতে? উত্তর: লক্ষ্মীবউটির (বা নিমগাছটির)

৩৯. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ডুমুরের ডাল দেখতে কেমন? উত্তর: ঝাঁকড়া

৪০. ‘গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কী লাভ?’- বাক্যে কবি প্রকাশ করতে চেয়েছেন- উত্তর: মাঝির অসহায়ত্ব

৪১. কবি কীসের গল্প শোনার কথা বলেছেন? উত্তর: সুবিচারের

৪২. উমর ফারুক (রা) অর্ধ পৃথিবী কীসে বসে শাসন করেছেন? উত্তর: ধুলার তখত

৪৩. ‘উমর ফারুক’ কবিতায় কবি তুলে ধরেছেন হজরত উমরের- উত্তর: i, ii ও iii (চারিত্রিক মাধুর্য, জীবনালেখ্য, শাসনব্যবস্থা)

৪৪. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে? উত্তর: লক্ষ্মীপেঁচা

৪৫. নিমগাছ ও বাড়ির লক্ষ্মীবউটির মধ্যে সাদৃশ্য- উত্তর: উপেক্ষায়

৪৬. শুধু সমাজব্যবস্থার সুশৃঙ্খলতা দ্বারা কোনটির উন্নয়ন সম্ভব নয়? উত্তর: মানুষের

৪৭. আবদুর রহমানকে লেখক ‘নরদানব’ বলেছেন কেন? উত্তর: শারীরিক গঠনের জন্য

৪৮. ‘জীবন বিনিময়’ কবিতায় ‘দুরন্ত রোগ’ বলতে কী বোঝানো হয়েছে? উত্তর: মরণব্যাধি

৪৯. ‘জীবন বিনিময়’ কবিতায় কার প্রার্থনা কবুল হয়েছে? উত্তর: বাবরের

৫০. ‘তিমির রাতের তোরণে তোরণে উষার পূর্বাভাস।’- পঙক্তিটিতে প্রতিফলিত হয়েছে- উত্তর: i ও ii (সূর্যোদয়, আশার আলো)

৫১. আলী ইবনে আব্বাস দামেস্কের আশ্রয়গৃহে কত দিন ছিলেন? উত্তর: এক মাস

৫২. খলিফা মামুনকে মহামতি ও অতি উন্নতচিত্ত পুরুষ বলা হয়েছে কেন? উত্তর: পরোপকারিতার জন্য

৫৩. আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা- উত্তর: i, ii ও iii (অনন্ত আকাশের মতো, হীরকের ন্যায় দীপ্তভূমি, অসীম উদার)

৫৪. ‘দু’বেলা তাগাদা আরম্ভ করেছে’- কে? উত্তর: রাধা বোষ্টমের বৌ

৫৫. ‘দিও নাকো মোরে ফাঁকি’ সম্রাট বাবর কাকে ফাঁকি না দিতে বলেছেন? উত্তর: ভিষকবৃন্দের

৫৬. সুদীর্ঘপল্লববিশিষ্ট বড়ো বড়ো দুইটি কালো চোখ ছিল- উত্তর: সুভার

৫৭. স্বাধীনতা প্রত্যাশী থুরথুরে এক বুড়ো, যার সম্পর্কে বলা যায়- উত্তর: i, ii ও iii (বাতাসে চুল উড়ছে, চোখের নিচে অপরাহ্ণের দুর্বল আলোর ঝিলিক, দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের)

৫৮. ‘নিচ থেকে ঠেলা’ বলতে লেখক কী বুঝিয়েছেন? উত্তর: সুশৃঙ্খল সমাজব্যবস্থা

৫৯. বাগদাদ নগরী প্রতিষ্ঠা হয়- উত্তর: ৭৬২ সালে

৬০. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি ভ্রান্তির ছলনে বলেছেন- উত্তর: নদীর কলকলকে

৬১. লেখকের মতে বিজ্ঞানের চর্চা কোথায় হয়? উত্তর: জাদুঘরে

৬২. ‘রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের মতন’ কী? উত্তর: রুক্ষ মাঠ

৬৩. ‘না না, তাহা কখনোই সম্ভব নয়’- এখানে কোনটি সম্ভব নয় বলে বোঝানো হয়েছে? উত্তর: অভিসম্পাত

৬৪. কাবুলের আবহাওয়া সম্পর্কে বলা যায়- উত্তর: i, ii ও iii (আতসবাজির হল্কার মতো হাওয়া, পানি যেন গলানো পাথর, সাত দিন ধরে বরফ পড়ে)

৬৫. বাবুই পাখির ঘর উড়ানোর সাথে সম্পর্ক রয়েছে- উত্তর: দুঃখিনী মায়ের ভাতের হাঁড়ি

৬৬. কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগদান করেন- উত্তর: ১৯১৭ সালে

৬৭. শিশিরের জলে কোন ফুল ভিজবে? উত্তর: চালতা

৬৮. ‘হাসতে পারত ছেলেটা’- ‘ছেলেটা’ কে? উত্তর: তপু

৬৯. ‘ঐ স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়’- এখানে কার কথা বলা হয়েছে? উত্তর: বন্দি ব্যক্তির

৭০. ‘আমির-উল-মুমেনিন’ অর্থ হলো- উত্তর: বিশ্বাসীদের নেতা

৭১. ‘তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা’-এ বাক্যে কবি শামসুর রাহমানের যে অনুভূতি প্রকাশ পেয়েছে, তা হলো- উত্তর: দৃঢ় মনোবল

৭২. ‘কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই- আজ আর নেই।’ উদ্দীপকে উল্লিখিত সাদৃশ্যপূর্ণ অনুভূতি ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কীভাবে ধরা দিয়েছে? উত্তর: স্মৃতিকাতরতারূপে

৭৩. উদরের দাবি রক্ষা না করলে কী বাঁচে না? উত্তর: আত্মা (জীবসত্তা)

৭৪. জহির রায়হান সম্পর্কে বলা যায়, তিনি- উত্তর: i, ii ও iii (মধ্যবিত্ত জীবনের রূপকার, সমাজের নানা বৈষম্য ও অসংগতির বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর, চারপাশের মানুষের সুখ-দুঃখের চিত্রকর)

৭৫. ‘পূর্ণোদর’ অর্থ হলো- উত্তর: ভরপেট

৭৬. খেয়ানৌকাগুলো কোথায় এসে লেগেছে? উত্তর: চরের খুব কাছে

৭৭. ‘বোশেখ’ কবিতায় কবি আল মাহমুদের কী প্রকাশ পেয়েছে? উত্তর: ক্ষোভ বা আক্ষেপ

৭৮. গভীর ধ্যানে বসে বাবরের মন ছিল- উত্তর: বেদনাময়

৭৯. বাবর কেমন করে পুত্রের চারপাশে ঘুরতে লাগল? উত্তর: আনন্দে (বা হরষে)

৮০. ‘জীবন বিনিময়’ কবিতায় কোরবানি বলতে কী বোঝানো হয়েছে? উত্তর: আত্মত্যাগ

৮১. ‘নিমগাছ’ গল্পের শেষ লাইনে কোন ভাব প্রকাশ পেয়েছে? উত্তর: সীমাহীন কথার আখ্যান

৮২. অপুর খেলনার বাক্সের মহামূল্যবান সম্পত্তি কোনটি? উত্তর: কাঠের ঘোড়া

৮৩. বাণীকণ্ঠের কপোলে অশ্রু গড়িয়ে পড়ল কেন? উত্তর: সুভাকে নিয়ে দুশ্চিন্তার কারণে

৮৪. সুভা ‘পিতা-মাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে।’- এখানে ‘হৃদয়ভার’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর: দুশ্চিন্তা

৮৫. অপুর টোল খাওয়া বাঁশিটির দাম কত? উত্তর: চার পয়সা

৮৬. কার ফুসফুস এখন পোকার দখলে? উত্তর: রুস্তম শেখ

৮৭. প্রমথ চৌধুরীর মতে মনোরাজ্যের ঐশ্বর্য্যের সন্ধান দিতে পারে কে? উত্তর: শিক্ষক

৮৮. শিক্ষা কেউ কাউকে দিতে পারে না কেন? উত্তর: গ্রহণসাপেক্ষ বলে

৮৯. ‘মূর্ছিত মুসলিম’- এখানে ‘মূর্ছিত’ শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? উত্তর: শোকে বাহ্যজ্ঞান রহিত হওয়া

৯০. হজরত মুহম্মদ (স.)-এর চরিত্র কীসে মধুময় হয়ে উঠেছিল? উত্তর: ক্ষমাশীল আচরণে

৯১. ‘আহ্লাদে পুলকিত হইয়া অণুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম।’- পুলকিত হওয়ার কারণ কী? উত্তর: কাঙ্ক্ষিত ব্যক্তির খোঁজ পাওয়া

৯২. বন্দি ব্যক্তির প্রাণ কার দ্বারা রক্ষা হয়? উত্তর: খলিফা

৯৩. তপু ফিরে আসায় সবাই কেমন হয়ে পড়েছিল? উত্তর: উদবিগ্ন

৯৪. ‘নাম তার এ প্রবাসে মজি প্রেম-ভাবে লইছে যে তব নাম বঙ্গের সংগীতে’- এখানে কী ফুটে উঠেছে? উত্তর: বিরহের ব্যাকুলতা

৯৫. ‘সেইদিন এই মাঠ’ কবিতার ‘শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব’- এগুলো কবির কোন ভাবনার ইঙ্গিত বহন করে? উত্তর: প্রকৃতির চিরায়ত রূপ

৯৬. রহমান লেখককে জানালা দিয়ে কী দেখিয়েছিল? উত্তর: পাহাড়ের বরফ

৯৭. খাজামোল্লা গ্রাম থেকে কাবুলের দূরত্ব কত? উত্তর: আড়াই মাইল

৯৮. কারা তপুর মৃতদেহ তুলে নিয়ে গিয়েছিল? উত্তর: মিলিটারিরা

৯৯. কোন সময়ের পাখিরা কবিকে চেনে? উত্তর: ক্লান্ত বিকেলের

১০০. কেমন আসমান, মাঠ বর্ষণের সুর শোনে? উত্তর: রুক্ষ বা বিদগ্ধ

বাংলা ১ম পত্র বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সংকলন পর্ব – ২ (২০০টি)

Leave a Comment

Scroll to Top