ফেসবুকে নাম পরিবর্তন করার সহজ নিয়ম

ফেসবুক ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমাদের প্রোফাইল নাম পরিবর্তন করার প্রয়োজন হয়। হতে পারে বানানে ভুল ছিল, অথবা আপনি ডাকনামটিই ব্যবহার করতে চাইছেন। কিন্তু ফেসবুকের সেটিংস প্রতিনিয়ত আপডেট হওয়ার কারণে অনেকেই সঠিক অপশনটি খুঁজে পান না।

তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আজকের এই আর্টিকেলটি আমরা ধাপে ধাপে দেখাব কীভাবে মোবাইল দিয়ে খুব সহজেই ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন।

ফেসবুকের নাম কিভাবে পরিবর্তন করা যায়

দ্রুত নাম পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. ফেসবুক অ্যাপ ওপেন করে Menu (≡) আইকনে যান।

  2. Settings & Privacy > Settings-এ ক্লিক করুন।

  3. একদম উপরে Accounts Center বক্সে ক্লিক করুন।

  4. Profiles > আপনার প্রোফাইল নামটি সিলেক্ট করুন।

  5. Name অপশনে ক্লিক করে নতুন নাম টাইপ করুন।

  6. Review Change > Save Changes-এ ক্লিক করুন।

কিভাবে ফেসবুকের নাম চেঞ্জ করবেন?

ধাপ ১: সেটিংসে প্রবেশ

প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করুন। ওপরের ডানদিকে থাকা তিনটি দাগ বা Profile Menu আইকনে ক্লিক করুন। এরপর নিচে স্ক্রল করে Settings & Privacy তে ক্লিক করে Settings অপশনটি বেছে নিন।

ধাপ ২: অ্যাকাউন্টস সেন্টারে যাওয়া

নতুন আপডেটে নাম পরিবর্তনের অপশনটি কিছুটা ভেতরে দেওয়া হয়েছে। সেটিংসে ঢোকার পর একদম ওপরে দেখতে পাবেন “Meta Accounts Center” বা “See more in Accounts Center”। এখানে ক্লিক করুন।

ধাপ ৩: প্রোফাইল নির্বাচন

এখন Profiles অপশনে ক্লিক করুন। আপনার যদি ইনস্টাগ্রাম লিংক করা থাকে, তবে দুটি প্রোফাইল দেখাবে। সেখান থেকে Facebook প্রোফাইলটি সিলেক্ট করুন।

ধাপ ৪: নাম এডিট ও সেভ করা

এবার Name অপশনে ক্লিক করুন।

  • First Name: আপনার নামের প্রথম অংশ।

  • Middle Name: (ঐচ্ছিক) যদি থাকে।

  • Surname: আপনার নামের শেষ অংশ বা বংশের নাম।

সঠিকভাবে নাম লেখার পর নিচে Review Change বাটনে ক্লিক করুন। ফেসবুক আপনাকে নামের একটি প্রিভিউ দেখাবে। পছন্দমতো ফরম্যাটটি সিলেক্ট করে Save Changes-এ ক্লিক করুন। ব্যাস! আপনার ফেসবুক নাম পরিবর্তন হয়ে গেল।

বি:দ্র: কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তার খাতিরে ফেসবুক আপনার আইডির পাসওয়ার্ড চাইতে পারে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

প্রশ্ন: ফেসবুকের নাম পরিবর্তন করলে আবার কতদিন পর পরিবর্তন করা যায়?

উত্তর: ফেসবুকে একবার নাম পরিবর্তন করার পর পরবর্তী ৬০ দিন (২ মাস) আপনি আর নাম পরিবর্তন করতে পারবেন না। তাই নাম দেওয়ার সময় বানান ঠিক আছে কিনা ভালো করে দেখে নিন।

প্রশ্ন: নাম পরিবর্তনের অপশন খুঁজে পাচ্ছি না কেন?

উত্তর: ফেসবুকের নতুন আপডেটে নাম পরিবর্তনের অপশনটি ‘Meta Accounts Center’-এর ভেতরে স্থানান্তর করা হয়েছে। সরাসরি সেটিংসে ‘Name’ অপশন না পেলে Accounts Center-এ খুঁজুন।

প্রশ্ন: আমি কি ফেসবুকে এক নাম দিতে পারব (Single Name)?

উত্তর: সাধারণত বাংলাদেশ থেকে ফেসবুকে এক নাম ব্যবহার করা যায় না। তবে ইন্দোনেশিয়ার ভিপিএন ব্যবহার করে অনেকে এটি করে থাকেন, যা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে হতে পারে।

শেষ কথা

ফেসবুকের নাম পরিবর্তন করা এখন আর কোনো জটিল বিষয় নয়। শুধু মনে রাখবেন, অপ্রয়োজনে বারবার নাম পরিবর্তন করলে ফেসবুক আপনার আইডিতে রেস্ট্রিকশন দিতে পারে। তাই বুঝে-শুনে এবং সঠিক বানান ব্যবহার করে নাম পরিবর্তন করাই বুদ্ধিমানের কাজ।

(সতর্কবার্তা: এই পদ্ধতিটি ফেসবুকের বর্তমান ইন্টারফেস বা আপডেটের ওপর ভিত্তি করে লেখা। ভবিষ্যতে ফেসবুক তাদের সেটিংস লেআউট পরিবর্তন করতে পারে।)

Leave a Comment

Scroll to Top