দাখিল ইংরেজি ১ম পত্র সাজেশন ২০২৬

দাখিল ইংরেজি ১ম পত্র সাজেশন ২০২৬

মাদ্রাসা বোর্ডের অধীনে ২০২৬ সালের দাখিল (এসএসসি) পরীক্ষার্থীদের জন্য সঠিক গাইডলাইন ও সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ । আপনি যদি “দাখিল ইংরেজি ১ম পত্র সাজেশন ২০২৬” বা “Madrasah Board SSC English 1st Paper Suggestion 2026” খুজে থাকেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন।

এই সাজেশনের টপিকগুলো ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা অনেক সহজ হবে।

দাখিল ইংরেজি ১ম পত্র সাজেশন ২০২৬: প্রশ্নের ধরন ও নম্বর বন্টন

দাখিল ইংরেজি ১ম পত্রের প্রশ্নপত্র প্রধানত দুটি অংশে বিভক্ত থাকে:

  • Part-A: Reading Test (Reading Comprehension, Matching, Rearranging) – মোট নম্বর: ৭০
  • Part-B: Writing Test (Completing Story, Dialogue) – মোট নম্বর: ৩০

Part-A: Reading Test (Marks: 70) এর বিস্তারিত সাজেশন

পঠন দক্ষতা যাচাইয়ের জন্য এই অংশে Seen ও Unseen প্যাসেজ থাকে। নিচে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলোর তালিকা দেওয়া হলো:

গুরুত্বপূর্ণ Seen Comprehension

টেক্সটবুক থেকে আসা এই প্যাসেজগুলোর জন্য নিচের টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ:

  • শ্রীলঙ্কার অর্থনীতি (Sri Lanka’s economy)
  • প্রীতিলতা ওয়াদ্দেদার (Pritilata Waddedar was born in…)
  • জহির রায়হান (Zahir Raihan was one of…)
  • মালদ্বীপের পরিচিতি (The Maldives is famous as a…)
  • মেহেরজানের গল্প (Meherjan lives in a slum on…)
  • মাইকেল ফেলপস ও উসাইন বোল্ট (Michael Phelps, Usain Bolt are…)
  • নেপাল (Nepal is the…)
  • ভুটান (Bhutan is called…)
  • পরিবেশ দূষণ: মাটি দূষণ (Soil Pollution), বায়ু দূষণ (Air pollution) এবং পানি দূষণ (Water Pollution)

গুরুত্বপূর্ণ Unseen Comprehension

পাঠ্যবইয়ের বাইরের সাধারণ জ্ঞান ও বিখ্যাত ব্যক্তিদের জীবনী থেকে এই প্যাসেজগুলো আসে। সাজেশনে থাকা উল্লেখযোগ্য নামগুলো হলো:

  • বিখ্যাত ব্যক্তিবর্গ: নিল আর্মস্ট্রং, আব্রাহাম লিংকন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ড. মুহাম্মদ ইউনূস, স্টিফেন হকিং, রবীন্দ্রনাথ ঠাকুর, আলবার্ট আইনস্টাইন, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, বঙ্গবন্ধু (Sher-e-Bangla), এবং ইউরি গ্যাগারিন ।
  • সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ বিষয়: পদ্মা সেতু (The Padma Bridge), করোনা ভাইরাস (COVID-19), এবং টাইটানিক (Titanic) ।

Matching Sentences

বাক্য মেলানোর জন্য যে বিষয়গুলো সবচেয়ে বেশি ফোকাস করতে হবে:

  • দুর্নীতিকে না বলা (We should say no to corruption), সত্যবাদিতা (Truthfulness), সহনশীলতা (Tolerance) ।
  • ডিজিটাল বাংলাদেশ (Digital Bangladesh), ইন্টারনেট/ফেসবুক (Facebook/Internet/ E-mail) ।
  • ২১শে ফেব্রুয়ারি, বৈশ্বিক উষ্ণতা (Global warming), এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি (Price hike) ।

Rearranging Sentences

এলোমেলো বাক্য সাজিয়ে গল্প তৈরির জন্য নিচের ঐতিহাসিক ও শিক্ষণীয় গল্পগুলো খুবই কমন:

  • দুই বন্ধু ও একটি ভালুক (Two Friends and a Bear)
  • নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela), নেপোলিয়ন (Napoleon), এবং তৈমুর (Taimur)
  • হযরত ওমর (রা.) (Hazrat Omar (R.)), শেখ সাদী (Sheikh Saadi), এবং রবার্ট ব্রুস (Robert Bruce)

Part-B: Writing Test (Marks: 30) এর গুরুত্বপূর্ণ টপিক

মুখস্থ করার পাশাপাশি লেখার সৃজনশীলতা যাচাইয়ের জন্য এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ।

Completing Stories (গল্প সম্পূর্ণকরণ)

যে গল্পগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক:

  • মায়ের প্রতি বায়েজিদের ভক্তি (Bayazid’s Devotion to His Mother)
  • তৃষ্ণার্ত কাক (Thirsty Crow)
  • রাজা মিডাস এবং তার স্বর্ণের স্পর্শ (King Midas and His Golden Touch)
  • সততাই সর্বোৎকৃষ্ট পন্থা (Honesty Is the Best Policy)
  • কে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে (Who Is to Bell the Cat)
  • আঙুর ফল টক (Grapes Are Sour)

Writing Dialogue (সংলাপ লিখন)

দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সমস্যা ও অভ্যাস নিয়ে ডায়ালগ বা সংলাপ আসে:

  • পরিবেশ ও স্বাস্থ্য: বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা (Necessity of Tree Plantation), ডেঙ্গু জ্বর (Dengue Fever), এবং শারীরিক ব্যায়ামের গুরুত্ব (Importance of Physical Exercise) ।
  • প্রযুক্তি ও যোগাযোগ: মোবাইল ফোন এবং ইন্টারনেটের ব্যবহার ও অপব্যবহার (Uses and Abuses of Mobile Phone/Internet) ।
  • সামাজিক সমস্যা ও অভ্যাস: ধূমপানের ক্ষতিকর দিক (Bad Effects of Smoking), সড়ক দুর্ঘটনা (Road Accidents), এবং ভোরে ওঠার সুবিধা (Benefits of Early Rising) ।
  • ক্যারিয়ার ও শিক্ষা: এসএসসির পর ভবিষ্যৎ পরিকল্পনা (Your Plan after the SSC Examination), এবং ইংরেজি শেখার গুরুত্ব (Importance of Learning English) ।

পরীক্ষায় ভালো করার কার্যকরী কিছু টিপস

১. প্রশ্নের প্যাটার্ন বুঝুন: Seen প্যাসেজগুলো লাইন-বাই-লাইন বুঝে পড়ুন, কারণ এখান থেকেই এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে।

২. শব্দভাণ্ডার (Vocabulary) বাড়ান: Unseen প্যাসেজ এবং Rearranging-এ ভালো করার মূল চাবিকাঠি হলো ভোকাবুলারি। প্রতিদিন নতুন শব্দ শিখুন।

৩. Writing Part-এ কাঠামো ঠিক রাখুন: Story লেখার সময় অবশ্যই একটি প্রাসঙ্গিক Title (শিরোনাম) দেবেন এবং Dialogue-এর ভাষা যেন স্বাভাবিক ও কথোপকথনের মতো (Conversational) হয় সেদিকে খেয়াল রাখবেন।

সাধারন জিজ্ঞাসা

দাখিল ইংরেজি ১ম পত্রে Reading Test-এ কত নম্বর থাকে?

দাখিল ইংরেজি ১ম পত্রে Reading Test অংশে মোট ৭০ নম্বর বরাদ্দ থাকে ।

Writing Test অংশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়ালগ কোনগুলো?

বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, ডেঙ্গু জ্বর, মোবাইল ফোন/ইন্টারনেটের ব্যবহার এবং ইংরেজি শেখার গুরুত্ব সবচেয়ে বেশি কমন ।

Unseen প্যাসেজের জন্য কোন সাম্প্রতিক বিষয়গুলো পড়া উচিত?

সাম্প্রতিক বিষয়ের মধ্যে হাম, বিদ্যুৎ, হরমুজ প্রনালী, যুদ্ধ সম্পর্কিত টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

Leave a Comment

Scroll to Top