বিদেশে পড়াশোনা বা ক্যারিয়ার গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করে আসছে Immi Visa Pvt. Ltd.। বিশেষ করে অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ও স্কিলড ভিসার ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে সফলভাবে সেবা প্রদান করে আসছি। দক্ষ টিম, পেশাদার গাইডলাইন ও আপডেটেড ভিসা নলেজের মাধ্যমে হাজারো শিক্ষার্থী ও প্রফেশনালকে আমরা তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে সহায়তা করেছি। আমাদের এই টিমে এবার যুক্ত হওয়ার সুযোগ রয়েছে একজন সৃজনশীল কনটেন্ট রাইটার-এর।
পদবী: কনটেন্ট রাইটার
পদ সংখ্যা: ১ জন
দায়িত্ব ও কর্তব্যসমূহ
- ছাত্র ভিসার জন্য Statement of Purpose (SOP) লেখা
- ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সাবমিশন রচনা
- ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া, ইমেইল ক্যাম্পেইন ও মার্কেটিং উপকরণের জন্য স্পষ্ট, আকর্ষণীয় ও প্রভাবশালী কনটেন্ট লেখা
- কোম্পানির ব্র্যান্ড ভয়েস ও মেসেজিং গাইডলাইন অনুযায়ী কনটেন্ট তৈরি করা
- লক্ষ্য পাঠকগোষ্ঠী, ইন্ডাস্ট্রি ট্রেন্ডস ও প্রতিযোগী প্রতিষ্ঠান সম্পর্কে গবেষণা করে কনটেন্ট কৌশল উন্নয়ন
- নিখুঁত ব্যাকরণ, বানান ও যতিচিহ্ন সহ অসাধারণ লেখালিখি ও সম্পাদনার দক্ষতা
- কনটেন্ট অপ্টিমাইজেশনের জন্য কীওয়ার্ড গবেষণা করা
- ভিডিও কনটেন্টের জন্য আকর্ষণীয় স্ক্রিপ্ট তৈরি (যেমন বিজ্ঞাপন, প্রোমোশনাল ভিডিও, টিউটোরিয়াল ইত্যাদি)
- ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় সাবমিশন রচনা
অতিরিক্ত যোগ্যতা
- সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা
- ইংরেজি ভাষায় উচ্চমানের যোগাযোগ ও লেখার দক্ষতা
- অস্ট্রেলিয়ান স্কিলড ও স্টুডেন্ট ভিসা সম্পর্কে ভালো ধারণা থাকা অগ্রাধিকারযোগ্য
- চাপের মধ্যে কাজ করার মানসিকতা
- অস্ট্রেলিয়ান মাইগ্রেশন প্রসিডিউর শিখতে আগ্রহী
- শক্তিশালী স্টোরিটেলিং ও আকর্ষণীয় কনটেন্ট তৈরি করার দক্ষতা
- লেখালিখি, সম্পাদনা ও প্রুফরিডিং এ বিশেষ দক্ষতা
কর্মস্থল
ঢাকা (মতিঝিল)
বেতন
আলোচনা সাপেক্ষে
সুবিধাসমূহ
- প্রয়োজনীয় পর্যায়ে প্রশিক্ষণ প্রদান
- বার্ষিক বেতন বৃদ্ধি
- বছরে ২টি উৎসব ভাতা
- কর্মকালীন সময়ে ধারাবাহিক প্রশিক্ষণ
আবেদন করার শেষ তারিখ
৩০ অক্টোবর, ২০২৫
Immi Visa Pvt. Ltd. [আবেদনের লিংক]
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন।
“I’m Md Parvez Hossen, a professional blogger and SEO expert living in the USA. As the driving force behind Banglakathan.com, I’m dedicated to delivering highly relevant, accurate, and authoritative content. My goal is to ensure readers always find the reliable information they need.”



