সরকারি ছুটির তালিকা ২০২৬

সরকারি ছুটির তালিকা ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি সরকারি ছুটির তালিকা ২০২৬ প্রকাশ করেছে । এই প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এই ছুটি পালিত হবে । গুগল ডিসকভার ও ফিচারের জন্য সহজে এবং দ্রুত পড়ার সুবিধার্থে সাধারণ ও নির্বাহী আদেশের ছুটির পূর্ণাঙ্গ তালিকা নিচে দেওয়া হলো।

সাধারণ ছুটির তালিকা ২০২৬

২০২৬ সালে মোট ১৪ দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ৭টি সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) অন্তর্ভুক্ত রয়েছে

  • ২১ ফেব্রুয়ারি (শনিবার): শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ২০ মার্চ (শুক্রবার): জুমাতুল বিদা
  • ২১ মার্চ (শনিবার): *ঈদ-উল-ফিতর
  • ২৬ মার্চ (বৃহস্পতিবার): স্বাধীনতা ও জাতীয় দিবস
  • ১৩ এপ্রিল (সোমবার): চৈত্র সংক্রান্তি (শুধু রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য)
  • ০১ মে (শুক্রবার): মে দিবস এবং *বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)
  • ২৮ মে (বৃহস্পতিবার): *ঈদ-উল-আজহা
  • ০৫ আগস্ট (বুধবার): জুলাই গণঅভ্যুত্থান দিবস
  • ২৬ আগস্ট (বুধবার): *ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)
  • ০৪ সেপ্টেম্বর (শুক্রবার): জন্মাষ্টমী
  • ২১ অক্টোবর (বুধবার): দুর্গাপূজা (বিজয়া দশমী)
  • ১৬ ডিসেম্বর (বুধবার): বিজয় দিবস
  • ২৫ ডিসেম্বর (শুক্রবার): যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন)

(বি.দ্র: তারকাচিহ্নিত () ছুটিগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল )*

নির্বাহী আদেশে সরকারি ছুটি ২০২৬

নির্বাহী আদেশে মোট ১৪ দিন সরকারি ছুটি থাকবে, যার মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন পড়েছে

  • ০৪ ফেব্রুয়ারি (বুধবার): *শব-ই-বরাত
  • ১৭ মার্চ (মঙ্গলবার): *শব-ই-ক্বদর
  • ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ: *ঈদ-উল-ফিতর (ঈদের পূর্বের ও পরের ২ দিন মিলিয়ে মোট ৪ দিন)
  • ১৪ এপ্রিল (মঙ্গলবার): নববর্ষ
  • ২৬, ২৭, ২৯, ৩০ ও ৩১ মে: *ঈদ-উল-আজহা (ঈদের পূর্বের ২ দিন ও পরের ৩ দিন মিলিয়ে মোট ৫ দিন)
  • ২৬ জুন (শুক্রবার): *আশুরা
  • ২০ অক্টোবর (মঙ্গলবার): দুর্গাপূজা (নবমী)

(বি.দ্র: তারকাচিহ্নিত () ছুটিগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল )*

ঐচ্ছিক ছুটির নিয়মাবলি ২০২৬

নিজ নিজ ধর্ম অনুযায়ী সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন । তবে এর জন্য বছরের শুরুতেই উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে । বিভিন্ন সম্প্রদায়ের জন্য বরাদ্দকৃত ঐচ্ছিক ছুটির মোট দিনসংখ্যা নিচে দেওয়া হলো:

  • মুসলিম পর্ব: মোট ০৫ দিন (১টি সাপ্তাহিক ছুটিসহ)
  • হিন্দু পর্ব: মোট ০৯ দিন (২টি সাপ্তাহিক ছুটিসহ)
  • খ্রিষ্টান পর্ব: মোট ০৮ দিন (৩টি সাপ্তাহিক ছুটিসহ)
  • বৌদ্ধ পর্ব: মোট ০৭ দিন (২টি সাপ্তাহিক ছুটিসহ)
  • পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: বৈসাবি ও অন্যান্য সামাজিক উৎসবের জন্য মোট ০২ দিন

সাধারণ, নির্বাহী আদেশ ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করেও এই ঐচ্ছিক ছুটিগুলো ভোগ করা যেতে পারে

Leave a Comment

Scroll to Top