এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন ২০২৬

এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন ২০২৬

বাংলাদেশ ও বিশ্বপরিচয় (BGS) বিষয়টি অনেকের কাছেই একটি ভীতিকর নাম, বিশেষ করে বিজ্ঞান (Science) বিভাগের শিক্ষার্থীদের জন্য। অন্যান্য গ্রুপ সাবজেক্টে (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ) ১০০-তে ১০০ পেলেও এই একটি বিষয়ের কারণে অনেক শিক্ষার্থীর কাঙ্ক্ষিত এ-প্লাস (A+) হাতছাড়া হয়ে যায়।

তবে আপনি যদি একটি স্মার্ট ও গোছানো স্টাডি প্ল্যান ফলো করেন, তবে সম্পূর্ণ বই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আজকের এই আর্টিকেলে আমরা এসএসসি ২০২৬ (SSC 2026) ব্যাচের জন্য এমন একটি গাইডলাইন শেয়ার করব, যার মাধ্যমে মাত্র ৪টি অধ্যায় পড়ে আপনি টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় ১০০% সৃজনশীল কমন পেতে পারেন।

এসএসসি ২০২৬-এর বাংলাদেশ ও বিশ্বপরিচয় (BGS) পরীক্ষায় সহজে ৫-৬টি সৃজনশীল কমন পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪টি অধ্যায় হলো: অধ্যায় ৬ (রাষ্ট্রের উপাদান ও আইন), অধ্যায় ১০ (ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতি), অধ্যায় ১৩ (সামাজিকীকরণ ও পরিবার), এবং অধ্যায় ৩ (সৌরজগৎ ও সময়ের পার্থক্য)। এই ৪টি অধ্যায়ের নির্দিষ্ট টপিকগুলো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে পড়লে খুব কম সময়ে এ-প্লাস নিশ্চিত করা সম্ভব।

কোন ৪টি অধ্যায় পড়লে পরীক্ষায় সর্বোচ্চ সৃজনশীল কমন পাবেন?

১. অধ্যায় ৬: সবচেয়ে সহজ অধ্যায় দিয়ে শুরু

এই অধ্যায়টি তুলনামূলকভাবে সবচেয়ে সহজ এবং বাস্তবসম্মত। রিডিং পড়লেই এর বিষয়বস্তু সহজে আয়ত্ত করা যায়। এখান থেকে ১টি সৃজনশীল প্রশ্ন নিশ্চিত আসবে।

  • ফোকাস টপিক:
    • রাষ্ট্রের উপাদান (সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো ‘সার্বভৌমত্ব’)।
    • রাষ্ট্রের কার্যাবলী।
    • রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।
    • সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা।
  • পড়ার কৌশল: মূল বই রিডিং পড়ার আগে ঢাকা বোর্ড, যশোর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ডের বিগত সালের এই অধ্যায়ের সৃজনশীলগুলো আগে পড়ে ফেলুন। এতে প্রশ্ন কীভাবে আসে সে সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন।

২. অধ্যায় ১০: যেখান থেকে ২টো প্রশ্ন আসতে পারে (৯৫% সম্ভাবনা)

এটি একটু টেকনিক্যাল হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে ২টি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল।

  • ফোকাস টপিক:
    • ধনতান্ত্রিক (Capitalist) অর্থনৈতিক ব্যবস্থা।
    • সমাজতান্ত্রিক (Socialist) অর্থনৈতিক ব্যবস্থা।
  • পড়ার কৌশল: পুরো অধ্যায়ের প্রায় ৯০% সৃজনশীল প্রশ্ন এই দুটি টপিকের ওপর ভিত্তি করেই আসে। ঢাকা, রাজশাহী এবং যশোর বোর্ডের বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করলেই এর প্রমাণ পাবেন। ধনতান্ত্রিক অর্থনীতিতে “ধনী আরও ধনী হয়”—এই বেসিক কনসেপ্টটি মাথায় রাখলে সৃজনশীল লেখা অনেক সহজ হয়ে যায়।

৩. অধ্যায় ১৩: সমাজ ও জীবন ঘনিষ্ঠ অধ্যায়

এখান থেকে ১টি সৃজনশীল প্রশ্ন নিশ্চিত পাবেন। টপিকগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত থাকায় মুখস্থ করার প্রয়োজন হয় না।

  • ফোকাস টপিক:
    • সামাজিকীকরণের উপাদান।
    • গ্রাম ও শহরের সামাজিকীকরণের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য।
    • যৌথ পরিবার বনাম একক পরিবার।
  • পড়ার কৌশল: মাত্র ২-৩ বার ভালোভাবে রিডিং পড়ুন। এরপর কুমিল্লা (২০১৯) ও যশোর (২০১৭) বোর্ডের প্রশ্নগুলো সলভ করে ফেলুন।

৪. অধ্যায় ৩: ছাঁকা নম্বর তোলার ম্যাজিক

অধ্যায়টি বড় হলেও এখানে কিছু ম্যাথমেটিক্যাল বা অংকের বিষয় রয়েছে, যেখানে ছাঁকা নম্বর পাওয়া যায়। এখান থেকে ২টি সৃজনশীল প্রশ্ন আসতে পারে।

  • ফোকাস টপিক:
    • বিভিন্ন স্থানের সময়ের পার্থক্য নির্ণয় (ম্যাথমেটিক্যাল)।
    • আমাদের পৃথিবী ও গ্রহসমূহ।
  • পড়ার কৌশল (স্মার্ট হ্যাক): সময়ের পার্থক্য কেন হয় এবং কীভাবে নির্ণয় করতে হয়, তার থিওরি বই থেকে পড়ার আগে সরাসরি ৫টি বিগত সালের সৃজনশীল প্রশ্ন (যেমন: ঢাকা, রাজশাহী, বরিশাল বোর্ডের প্রশ্ন) সলভ করুন। উত্তরগুলো কীভাবে সাজানো আছে তা আগে দেখলে বইয়ের কঠিন থিওরি অনেক সহজ মনে হবে।

বিকল্প অধ্যায় (যাঁরা কোনো রিস্ক নিতে চান না)

উপরের ৪টি অধ্যায় পড়লে ৫-৬টি প্রশ্ন কমন পড়ে যাবে। তবে ব্যাকআপ হিসেবে নিচের টপিকগুলো দেখে রাখতে পারেন:

অধ্যায় ৩: সৌরজগত এবং ভূমন্ডল

অনেকের কাছে এটি কঠিন মনে হলেও ভূগোলের বেসিক কিছু বিষয় বুঝতে পারলে এটি অত্যন্ত স্কোরিং একটি অধ্যায়।

  • বিভিন্ন স্থানের সময়ের পার্থক্য নির্ণয় করা (গাণিতিক সমস্যা)।
  • জোয়ার-ভাটার কারণ ও প্রভাব।
  • বিভিন্ন স্থানে ঋতু পরিবর্তন এবং দিন-রাত ছোট-বড় হওয়ার কারণ।
  • অধ্যায় ১১: মাথাপিছু আয় (Per Capita Income) এবং মোট জাতীয় উৎপাদন (GNP) বের করার ম্যাথ।
  • অধ্যায় ২ (স্বাধীন বাংলাদেশ): পাঠ্যবইয়ে যুক্ত হওয়া নতুন তথ্যের আলোকে—মুক্তিযুদ্ধে নারী, প্রবাসী ও গণমাধ্যমের ভূমিকা, ৭ই মার্চের ভাষণের তাৎপর্য এবং মুজিবনগর সরকারের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিস্তারিত সাজেশন ২০২৬

এসএসসি ২০২৬ পরীক্ষায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) প্রণীত পাঠ্যপুস্তক অনুসরণ করা হবে। সাজেশনের ** চিহ্ন দেওয়া প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

🏛️ অধ্যায় ১ — ভাষা আন্দোলন ও জাতীয়তাবাদের উন্মেষ

প্রথম অধ্যায়টি বাঙালির জাতীয়তাবাদ গঠনের ইতিহাস নিয়ে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন পর্যন্ত এই অধ্যায় বিস্তৃত। এই অধ্যায় থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে।

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. ‘স্মৃতির মিনার’ কবিতাটি কে রচনা করেন? *
  2. আগরতলা মামলা কার বিরুদ্ধে রুজু করা হয়? **
  3. ৬ দফা দাবি উত্থাপন করেন কে? **
  4. পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন কে? *
  5. শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করে কখন? **
  6. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ কত দিন অব্যাহত ছিল? **
  7. পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয়? **
  8. “আমার ভাইয়ের রক্তে রাঙানো” গানটি কে রচনা করেন?
  9. তমদ্দুন মজলিশ কার নেতৃত্বে গঠিত হয়?
  10. বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন কে?

অনুধাবন প্রশ্ন (খ)

  1. ছয় দফার তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। **
  2. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ কী?
  3. আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ব্যাখ্যা করো। **
  4. ভাষা আন্দোলনকে বাঙালির মুক্তির প্রথম আন্দোলন বলা হয় কেন? *
  5. যুক্তফ্রন্টের বিজয়কে ব্যালট বিপ্লব বলা হয় কেন? **
  6. ১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব লেখো। *

রচনামূলক (গ ও ঘ)

  • ভাষা আন্দোলনের পটভূমি **
  • জাতীয়তাবাদ উদ্বোধনে ভাষা আন্দোলনের ভূমিকা
  • যুক্তফ্রন্ট সরকারের গঠন ও নির্বাচন
  • ছয় দফার গুরুত্ব ও গণআন্দোলনের প্রভাব **

🇧🇩 অধ্যায় ২ — মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ

এই অধ্যায় থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ৭ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুজিবনগর সরকার এবং স্বাধীনতার পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়া — সবগুলো অংশই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা? **
  2. ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? **
  3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন? **
  4. মুক্তিবনগর সরকার কবে গঠিত হয়?
  5. ‘অপারেশন সার্চলাইট’ কখন শুরু হয়? **
  6. ইনডেমনিটি অধ্যাদেশ কী? বাকশাল কী? **
  7. ১৯৭২ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার কত শতাংশ ছিল?
  8. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?

অনুধাবন প্রশ্ন (খ)

  1. ৭ মার্চের ভাষণের গুরুত্ব ব্যাখ্যা করো। **
  2. ‘অপারেশন সার্চলাইট’ বলতে কী বোঝায়? **
  3. মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা ব্যাপক — ব্যাখ্যা করো। *
  4. মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন? **
  5. বঙ্গবন্ধুর তৃতীয় বিপ্লবী কর্মসূচি কী ছিল? **
  6. ২৫শে মার্চের রাতকে কালরাত বলা হয় কেন?
  7. স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার গঠনের গুরুত্ব। *

রচনামূলক (গ ও ঘ)

  • ৭ই মার্চের ভাষণ **
  • মুক্তিবনগর সরকারের গঠন ও কার্যক্রম **
  • স্বাধীনতার ঘোষণা
  • অপারেশন সার্চলাইট *
  • যুদ্ধবিধ্বস্ত দেশ গঠন প্রক্রিয়ায় গণতন্ত্রের পুনযাত্রা
  • অর্থনৈতিক ও প্রশাসনিক বৈষম্য *

⚠️ মনে রাখুন

৭ই মার্চের ভাষণকে UNESCO ২০১৭ সালে “Memory of the World Register”-এ অন্তর্ভুক্ত করেছে। এটি বিশ্বের সেরা ভাষণগুলোর একটি হিসেবে স্বীকৃত।

🌍 অধ্যায় ৩ — মহাবিশ্ব ও পৃথিবী

এই অধ্যায়ে সময়, দ্রাঘিমাংশ, অক্ষাংশ, কোয়ার ভাঁটা, সৌরজগৎ ও পৃথিবীর গতি সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়েছে।

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. কোন রেখার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা হয়?
  2. মেরু রেখা কী?
  3. বৃহস্পতি কত বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে?
  4. অধিবর্ষ হয় কত দিনে?
  5. গ্রিনিচের যাম্বিমা কত ডিগ্রি?
  6. পৃথিবীর গড় তাপমাত্রা কত?
  7. নিরক্ষরেখার অক্ষাংশ কত?
  8. কোন দ্রাঘিমারেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত?

অনুধাবন প্রশ্ন (খ)

  1. আহ্নিক গতি ব্যাখ্যা করো।
  2. ভরা কোটাল বলতে কী বোঝায়?
  3. শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন?
  4. মূল মধ্যরেখা বলতে কী বোঝায়?
  5. প্রমাণ সময় কী? ব্যাখ্যা করো।
  6. আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কী বোঝ?
  7. দ্রাঘিমা রেখা বলতে কী বোঝায়?
  8. সৌরকলঙ্ক কী? ব্যাখ্যা করো।
  9. অধিবর্ষ কী? ব্যাখ্যা করো।

রচনামূলক (গ ও ঘ)

  • কোয়ার ভাঁটার ধারণা ও পৃথিবীতে প্রভাব
  • স্থানীয় সময় ও প্রমাণ সময়
  • ঋতু পরিবর্তন ও পৃথিবীর গতি
  • গাণিতিক সমাধান (সময় নির্ণয়)

🗺️ অধ্যায় ৪ — বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু

বাংলাদেশের ভূগোল ও জলবায়ু অধ্যায় থেকে প্রতিবার পরীক্ষায় ভূমিকম্প, নদীর গতিপথ, ভূপ্রকৃতির শ্রেণিবিভাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে।

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. পৃথিবীর ভূমিকম্পপ্রবণ এলাকাকে কয়টি প্রধান অংশে ভাগ করা যায়? **
  2. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? **
  3. টেকটোনিক প্লেট কাকে বলে? **
  4. উপকেন্দ্র কী? *
  5. বাংলাদেশের শীতলতম মাস কোনটি? *
  6. কালবৈশাখী ঝড় কাকে বলে?
  7. ‘সিসমিক রিস্ক জোন’ কী? **
  8. বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? **

অনুধাবন প্রশ্ন (খ)

  1. উত্তরের পাহাড়গুলোকে টিলা বলা হয় কেন? **
  2. বাংলাদেশ পৃথিবীর অন্যতম বদ্বীপ — ব্যাখ্যা করো। **
  3. সুনামি কী? ব্যাখ্যা করো। *
  4. ভূমিকম্পের প্রত্যক্ষ ফলাফল লেখো।
  5. জীবন-জীবিকার সাথে জলবায়ুর সম্পর্ক নিবিড় — ব্যাখ্যা করো।

রচনামূলক (গ ও ঘ)

  • ভূ-প্রকৃতির শ্রেণিবিভাগ **
  • ভূমিকম্পের কারণ, ফলাফল ও ক্ষয়ক্ষতি হ্রাসে পদক্ষেপ **
  • নদীর গতিপথ — পদ্মা, মেঘনা, কর্ণফুলী **
  • বাংলাদেশ ও ভারতের জলবায়ু

💡 দ্রুত মনে রাখার উপায়

বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো তাজিংডং (বিজয়) — উচ্চতা ১২৩১ মিটার, বান্দরবান জেলায় অবস্থিত। কর্ণফুলী নদী রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ দিয়ে প্রবাহিত হয়।

🌊 অধ্যায় ৫ — নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ

বাংলাদেশের নদ-নদী, বনভূমি এবং জলবিদ্যুৎ সম্পদ নিয়ে এই অধ্যায়।

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? **
  2. যমুনার শাখা নদীর নাম কী? **
  3. পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়? **
  4. BIWTA-এর পূর্ণরূপ কী? **
  5. বাংলাদেশে কত শতাংশ বনভূমি রয়েছে?
  6. বাংলাদেশের নৌপথের দৈর্ঘ্য কত? *
  7. তিস্তা ব্যারেজ প্রকল্পটি কত সালে নির্মিত হয়?
  8. রোয়েদ বন কাকে বলে? *

অনুধাবন প্রশ্ন (খ)

  1. জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা কী? **
  2. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নদীর গুরুত্ব বর্ণনা করো। **
  3. বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। **
  4. পরিবেশবাদীরা নদী বাঁচাও কার্যক্রম কেন করছে? *
  5. নদী প্রবাহ হারালে কী ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে?

রচনামূলক (গ ও ঘ)

  • বনভূমির শ্রেণিবিভাগ
  • জনবসতির সাথে নদ-নদীর পারস্পরিক সম্পর্ক

⚖️ অধ্যায় ৬ — রাষ্ট্র, আইন ও সরকার

এই অধ্যায়ে রাষ্ট্রের সংজ্ঞা, সার্বভৌমত্ব, আইনের উৎস ও সরকারের বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী? **
  2. রাষ্ট্রের প্রাথমিক উপাদান কী? **
  3. বাংলাদেশ সরকার কখন তথ্য অধিকার আইন জারি করে? **
  4. সার্বভৌম ক্ষমতার কোন দুটি দিক রয়েছে? *
  5. রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের কয়টি বিভাগ থাকে? *
  6. এরিস্টটল কোন দেশের নাগরিক?
  7. সরকার সম্পর্কে গার্নারের সংজ্ঞা লেখো। **

অনুধাবন প্রশ্ন (খ)

  1. নাগরিকের পবিত্র কর্তব্য কোনটি? ব্যাখ্যা করো। **
  2. সুনাগরিক মানেই আত্মসংযমী — ব্যাখ্যা করো। **
  3. সুশাসনের জন্য আইন গুরুত্বপূর্ণ কেন? *
  4. বিচারকের রায় ও আইনের একটি উৎস ব্যাখ্যা করো। **

রচনামূলক (গ ও ঘ)

  • সার্বভৌমত্বের ধারণা *
  • রাষ্ট্রের কার্যাবলি *
  • তথ্য অধিকার আইন
  • আইনের বৈশিষ্ট্য ও উৎস
  • বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ (নির্বাহী, আইন, বিচার)

🏛️ অধ্যায় ৭ — বাংলাদেশের সরকার কাঠামো

বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও ইউনিয়ন পরিষদ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে।

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. বর্তমানে বাংলাদেশে কতটি পৌরসভা আছে?
  2. বর্তমানে কত জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত?
  3. বাংলাদেশের আইনসভার নাম কী?
  4. বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র কোনটি?
  5. সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে কে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন?
  6. পৌরসভার কার্যকাল কত বছর?

অনুধাবন প্রশ্ন (খ)

  1. গণতন্ত্রের সূতিকাগার কাকে বলা হয় এবং কেন?
  2. রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার ব্যাখ্যা দাও।
  3. অভিশংসন কী? ব্যাখ্যা করো।
  4. ‘প্রধানমন্ত্রী জাতির মুখপাত্র’ — ব্যাখ্যা করো।
  5. স্বায়ত্তশাসন বলতে কী বোঝ?

রচনামূলক (গ ও ঘ)

  • স্থানীয় প্রশাসন
  • ইউনিয়ন পরিষদের কার্যাবলি
  • নির্বাহী বিভাগের ক্ষমতা ও প্রধানমন্ত্রীর কার্যাবলি
  • প্রশাসনিক স্তরবিন্যাস

🗳️ অধ্যায় ৮ — গণতন্ত্র ও নির্বাচন

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের প্রধান শর্ত কী?
  2. আব্রাহাম লিংকন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি লেখো।
  3. কিসের মাধ্যমে জনগণের সার্বভৌমত্বের প্রয়োগ ঘটে?
  4. বাংলাদেশে কী ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান?

অনুধাবন প্রশ্ন (খ)

  1. গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো।
  2. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা।
  3. পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝ?
  4. গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন গুরুত্বপূর্ণ কেন?
  5. প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি বলতে কী বোঝায়?

রচনামূলক (গ ও ঘ)

  • গণতন্ত্রের ধারণা ও প্রকারভেদ
  • প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র
  • গণতন্ত্রের দোষগুণ
  • বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন আচরণবিধি

🌐 অধ্যায় ৯ — জাতিসংঘ ও আন্তর্জাতিক সংগঠন

এই অধ্যায় থেকে প্রায় প্রতি বছরই সৃজনশীল প্রশ্ন আসে। শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকা ও CEDAW একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়।

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. জাতিসংঘে ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে কাদের? **
  2. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  3. জাতিসংঘের অস্থায়ী সদস্য কয়টি? **
  4. বর্তমানে বিশ্বে কয়টি দেশ জাতিসংঘের সদস্য? *
  5. জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কখন? **
  6. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? **
  7. প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত? *
  8. কোন দেশের দ্বিতীয় মাতৃভাষা বাংলা? *
  9. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র কয়টি?

অনুধাবন প্রশ্ন (খ)

  1. নারীর প্রতি বৈষম্য নিরসনে সিডো নিষেধের ভূমিকা। **
  2. CEDAW (সিডো) নিষেধ বলতে কী বোঝায়? **
  3. UNHCR-এর কাজ কী? *
  4. সিয়েরা লিওনে বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষা হওয়ার কারণ কী?
  5. আন্তর্জাতিক আদালত বলতে কী বোঝায়?

রচনামূলক (গ ও ঘ)

  • জাতিসংঘ সৃষ্টির পটভূমি *
  • জাতিসংঘের অঙ্গসমূহের ভূমিকা *
  • সিডো নিষেধের গুরুত্ব **
  • শান্তিরক্ষায় বাংলাদেশ **

💡 গুরুত্বপূর্ণ তথ্য

জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর ১৯৪৫ সালে। বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩টি (২০২৪ সালের হিসাব অনুযায়ী)। সিয়েরা লিওনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাকে দ্বিতীয় সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে।

♻️ অধ্যায় ১০ — টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG)

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. কবে কোন সংস্থা SDG ঘোষণা করেন?
  2. MDG-এর পূর্ণরূপ কী?
  3. SDG-এর অভীষ্ট কয়টি? **
  4. অংশীদারিত্ব কী?
  5. SDG-এর বাংলা রূপ কী? *
  6. অংশীজন কাদের বলে? *

অনুধাবন প্রশ্ন (খ)

  1. টেকসই উন্নয়ন প্রয়োজন কেন — ব্যাখ্যা করো।
  2. টেকসই উন্নয়ন অভীষ্ট বলতে কী বোঝায়? **
  3. সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?
  4. টেকসই উন্নয়নে অংশীদারিত্ব কেন প্রয়োজন?
  5. বর্তমান পৃথিবীর উন্নয়নকে ভারসাম্যহীন বলা হয় কেন? **

রচনামূলক (গ ও ঘ)

  • ১৭টি অভীষ্ট **
  • অভীষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব *
  • অভীষ্ট অর্জনে চ্যালেঞ্জ
  • জাতীয় সম্পদের ধারণা **
  • চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় **

💰 অধ্যায় ১১ — অর্থনৈতিক ব্যবস্থা

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. বর্তমানে বাংলাদেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান? **
  2. শ্রমিক শোষণ পরিলক্ষিত হয় কোন অর্থব্যবস্থায়? *
  3. কোন অর্থব্যবস্থার প্রধান লক্ষ্য ‘মুনাফা’ অর্জন করা?
  4. বাংলাদেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সফল উত্থান ঘটে কখন?

অনুধাবন প্রশ্ন (খ)

  1. জাতীয় সম্পদ বলতে কী বোঝায়? *
  2. মুক্তবাজার অর্থনীতি বলতে কী বোঝায়? **
  3. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে কী বোঝ? **
  4. অর্থনৈতিক ব্যবস্থা কী — ব্যাখ্যা করো। **
  5. ইসলামী অর্থব্যবস্থার ধারণা দাও।

রচনামূলক (গ ও ঘ)

  • ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থনৈতিক অবস্থার ধারণা **
  • জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয়রোধে করণীয়
  • বাংলাদেশের জাতীয় আয় বণ্টন পরিস্থিতি *

📈 অধ্যায় ১২ — বাংলাদেশের অর্থনীতি

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. বাংলাদেশে অর্থনীতিতে শিল্পের অবদান কত শতাংশ?
  2. দেশের মোট জনশক্তির কত ভাগ কৃষিতে নিয়োজিত?
  3. বাংলাদেশের মাথাপিছু আয় কত?
  4. GDP ও GNP-এর পূর্ণরূপ লেখো।
  5. বাংলাদেশে অর্থনীতি কয়টি খাতে বিভক্ত?
  6. অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি কী?

অনুধাবন প্রশ্ন (খ)

  1. বাংলাদেশকে কৃষিপ্রধান অর্থনীতির দেশ বলা হয় কেন?
  2. বাংলাদেশের সঞ্চয়ের হার কম কেন?
  3. দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বোঝায়?
  4. মোট জাতীয় উৎপাদন বলতে কী বোঝায়?
  5. নিম্ন আয়ের দেশ বলতে কী বোঝ?

রচনামূলক (গ ও ঘ)

  • মোট জাতীয় উৎপাদন ও পরিমাণ
  • মাথাপিছু আয়
  • বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতাসমূহ
  • অনুন্নত ও উন্নয়নশীল দেশ

🏦 অধ্যায় ১৩ — ব্যাংক ও সরকারি অর্থব্যবস্থা

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. দেশের কাগজি মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক?
  2. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
  3. কোন ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়?
  4. কোন ব্যাংককে নিকাশ ঘর বলা হয়?
  5. আয়কর কাকে বলে?
  6. বাংলাদেশ সরকারের প্রধান ব্যয়ের খাত কোনটি?
  7. ঋণের কারবারি বলা হয় কাকে?

অনুধাবন প্রশ্ন (খ)

  1. কেন্দ্রীয় ব্যাংক কীভাবে মুদ্রার প্রচলন করে?
  2. বাংলাদেশের কর ও বহির্ভূত রাজস্বের উৎসগুলো উল্লেখ করো।
  3. বাণিজ্যিক ব্যাংকের ধারণা দাও।
  4. কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে?
  5. VAT কী? ব্যাখ্যা করো।
  6. কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংক বলা হয় কেন?

রচনামূলক (গ ও ঘ)

  • বাংলাদেশ সরকারের আয় ও ব্যয়ের খাতসমূহ
  • কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি
  • দারিদ্র্য বিমোচন ও স্বকর্মসংস্থানে বিভিন্ন ব্যাংকের ভূমিকা
  • সরকারি অর্থব্যবস্থার ধারণা

👨‍👩‍👧‍👦 অধ্যায় ১৪ — পরিবার ও সামাজিকীকরণ

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. সামাজিকীকরণ কী?
  2. শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম কোনটি?
  3. পরিবার গঠনের মূল উদ্দেশ্য কী?
  4. সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান কোনটি?
  5. বাংলাদেশের কোন ক্ষুদ্র জাতিসত্তার পরিবার মাতৃতান্ত্রিক?
  6. সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
  7. পাত্র-পাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার কয় ধরনের?

অনুধাবন প্রশ্ন (খ)

  1. বহুপতি পরিবার বলতে কী বোঝ?
  2. অণু পরিবার বলতে কী বোঝায়?
  3. ব্যক্তির সামাজিকীকরণে পরিবার কীরূপ ভূমিকা পালন করে?
  4. পরিবারকে আয়ের একক বলা হয় কেন?
  5. পরিবার শিশুর অন্যতম উল্লেখযোগ্য শিক্ষাকেন্দ্র — ব্যাখ্যা করো।

রচনামূলক (গ ও ঘ)

  • বাংলাদেশের পরিবার কাঠামো
  • পরিবারের প্রকারভেদ
  • পরিবারের সাধারণ কার্যাবলি
  • সামাজিকীকরণ প্রক্রিয়া

🔄 অধ্যায় ১৫ — সামাজিক পরিবর্তন

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. সামাজিক পরিবর্তন কী ধরনের প্রক্রিয়া?
  2. সমাজের সংজ্ঞায় সমাজবিজ্ঞানী প্যারেটো কী বলেছেন?
  3. নগরায়ন কী?
  4. কোনটি সামাজিক পরিবর্তনের সূচনা করে?

অনুধাবন প্রশ্ন (খ)

  1. সামাজিক পরিবর্তনে শিল্পায়নের প্রভাব ব্যাখ্যা করো।
  2. পরিবারকে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র বলা হয় কেন?
  3. প্রযুক্তির উন্নতি সমাজ পরিবর্তনের সহায়ক — ব্যাখ্যা করো।

রচনামূলক (গ ও ঘ)

  • সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য
  • সামাজিক পরিবর্তনের ধারণা ও নারীর ভূমিকা

🚨 অধ্যায় ১৬ — সামাজিক সমস্যা ও প্রতিকার

জ্ঞানমূলক প্রশ্ন (ক)

  1. সামাজিক বিশৃঙ্খলার চরম রূপকে কী বলা হয়? **
  2. ইভটিজিং কী?
  3. এইচআইভি কী? **
  4. জঙ্গি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? *
  5. কত সালে ‘জাতিসংঘ শিশু অধিকার নিষেধ’ প্রণীত হয়?
  6. আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের কারণ কী? *

অনুধাবন প্রশ্ন (খ)

  1. এইচআইভি সম্পর্কে ধারণা দাও। *
  2. ‘ধর্মীয় অনুশাসন মানুষকে দুর্নীতি থেকে মুক্ত রাখে’ — ব্যাখ্যা করো। **
  3. এইডস প্রতিরোধে ‘না’ বলার জন্য কী কী করতে হবে? **
  4. ‘ধর্মীয় আচার-আচরণ এইডস প্রতিকারে সক্ষম’ — ব্যাখ্যা করো।
  5. দুর্নীতি বলতে কী বোঝ?

রচনামূলক (গ ও ঘ)

  • বাংলাদেশে সমাজ পরিবর্তনের উপাদান ও এর প্রভাব
  • নারীর প্রতি সহিংসতার কারণ ও প্রতিরোধের উপায় **
  • জঙ্গিবাদের প্রভাব *
  • কিশোর অপরাধ ও AIDS-এর কারণ এবং প্রভাব **

BGS পরীক্ষায় ভালো করার স্মার্ট স্টাডি গাইডলাইন

দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বোর্ড প্রশ্নের ধরন বিশ্লেষণ করে দেখা যায়, BGS-এ ভালো নম্বর তোলার কিছু নির্দিষ্ট কৌশল রয়েছে:

  1. বিপরীত পদ্ধতিতে পড়াশোনা: বইয়ের প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত রিডিং না পড়ে, প্রথমে একটি নির্দিষ্ট টপিকের সৃজনশীল প্রশ্ন (ক, খ, গ, ঘ) গাইড বা টেস্ট পেপার থেকে পড়ে নিন। এরপর মূল বইয়ের ওই টপিকটি পড়ুন। এতে কনসেপ্ট দ্রুত ক্লিয়ার হয়।
  2. ‘খ’ নম্বর প্রশ্নে ফোকাস: বিগত সালের সকল বোর্ড প্রশ্নের শুধুমাত্র ‘খ’ নম্বর (অনুধাবনমূলক) প্রশ্নগুলো বারবার রিভিশন দিন। এতে আপনার শর্ট প্রশ্নের প্রস্তুতি ৯০% সম্পন্ন হয়ে যাবে।
  3. পয়েন্ট আকারে লেখা: সৃজনশীলের ‘গ’ এবং ‘ঘ’ নম্বর প্রশ্নের উত্তর ঢালাওভাবে না লিখে লজিক্যাল সাবহেডিং এবং বুলেট পয়েন্ট ব্যবহার করে লিখুন। এতে পরীক্ষক সহজেই আকৃষ্ট হন।

সাধারন জিজ্ঞাসা

বিজ্ঞান (Science) বিভাগের শিক্ষার্থীদের জন্য BGS-এ এ প্লাস (A+) পাওয়া কি খুব কঠিন?

সঠিক প্ল্যানিং ছাড়া পুরো বই পড়তে গেলে কঠিন মনে হতে পারে। তবে শুধুমাত্র ৪টি সহজ ও ছাঁকা নম্বরের অধ্যায় (৬, ১০, ১৩, ৩) টার্গেট করে পড়লে খুব সহজেই এ প্লাস নিশ্চিত করা যায়।

BGS পরীক্ষায় কোন অধ্যায়গুলো থেকে ম্যাথ বা অংক আসে?

অধ্যায় ৩ থেকে “বিভিন্ন স্থানের সময়ের পার্থক্য নির্ণয়” এবং অধ্যায় ১১ থেকে “মাথাপিছু আয় ও জাতীয় উৎপাদন” বের করার গাণিতিক প্রশ্ন আসে। এই প্রশ্নগুলোর উত্তর সঠিক হলে পুরো নম্বর পাওয়া যায়।

Leave a Comment

Scroll to Top