আমরা অনেকেই জিমেইল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করার পর ভুলে যাই। আবার অনেক সময় ফোন নম্বর বা রিকভারি ইমেইল (Recovery Email) হাতের কাছে থাকে না। আপনার মনে যদি প্রশ্ন জাগে—“কিভাবে জিমেইল এর পাসওয়ার্ড দেখবো?” বা “ফোন নম্বর ছাড়া কিভাবে আইডি ফেরত পাবো?” তবে এই আর্টিকেলটি আপনার জন্য। এখানে আমরা ধাপে ধাপে সকল সমস্যার সমাধান দেব।
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে দেখবো?
বেশিরভাগ মানুষই জানেন না যে, আমাদের স্মার্টফোন বা ক্রোম ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড সেভ করে রাখে। আপনি যদি রিসেট করার ঝামেলায় না যেতে চান, তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
মোবাইলের সেটিংস থেকে দেখার নিয়ম:
উপরে “এক নজরে” সেকশনে দেওয়া নিয়মটি অনুসরণ করুন। এটি সবচেয়ে সহজ পদ্ধতি।
গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখার নিয়ম:
গুগল ক্রোম থেকে মাত্র কয়েক সেকেন্ডেই পেয়ে যাবেন সব পাসওয়ার্ড।
এজন্য আপনি আপনার ক্রোম ব্রাইজারে গিয়ে লিখুন: chrome://password-manager/passwords
তারপর ই আপনারা পাবেন যে সকল ওয়েবসাইটের পাসওয়ার্ড সেভ করেছেন সেগুলো দেখতে পাবেন। তাই আপনার যেটা দরকার তার সাথে সেখানে ক্লিক করলেই চোখের আইকনে (👁️) চাপ দিয়ে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন।
জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার (ফোন নম্বর বা ইমেইল থাকলে)
যদি সেভ করা পাসওয়ার্ড খুঁজে না পান, তবে আপনাকে পাসওয়ার্ড রিসেট বা পুনরুদ্ধার করতে হবে। আপনার কাছে যদি রিকভারি ফোন নম্বর বা ইমেইল থাকে, তবে এটি মাত্র ২ মিনিটের কাজ।
১. প্রথমে Google Account Recovery পেজে যান।
২. আপনার জিমেইল আইডিটি লিখুন এবং Next চাপুন।
৩. “Forgot password?” বাটনে ক্লিক করুন।
৪. গুগল আপনার ফোনে একটি কোড পাঠাবে (এসএমএস বা নোটিফিকেশন)।
৫. কোডটি বসালেই আপনাকে New Password দেওয়ার অপশন দেওয়া হবে।
ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল ছাড়া জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার
এটি অনেকের জন্য সবচেয়ে কঠিন পরিস্থিতি। ফোন নম্বর হারিয়ে গেছে এবং রিকভারি ইমেইলও মনে নেই—এমন অবস্থায় জিমেইল ফেরত পাওয়া একটু কঠিন, তবে অসম্ভব নয়। গুগল এই ক্ষেত্রে “User Trust” বা ব্যবহারকারীর বিশ্বাসযোগ্যতা যাচাই করে।
নিচের টিপসগুলো মেনে চললে সাফল্যের সম্ভাবনা বাড়বে:
১. পরিচিত ডিভাইস ও লোকেশন ব্যবহার করুন
গুগল যদি দেখে আপনি আপনার পুরনো মোবাইল বা ল্যাপটপ থেকে চেষ্টা করছেন এবং আপনার বাসার বা অফিসের পরিচিত Wi-Fi নেটওয়ার্কে আছেন, তবে তারা আপনাকে পাসওয়ার্ড ছাড়াই পাসওয়ার্ড রিসেট করতে দিতে পারে।
-
করণীয়: অন্য কোথাও থেকে চেষ্টা না করে, আপনার নিজের ঘরে বসে, নিজের পুরনো মোবাইল দিয়ে চেষ্টা করুন।
২. “Try another way” অপশনের সঠিক ব্যবহার
১. রিকভারি পেজে গিয়ে জিমেইল আইডি দিন। ২. পাসওয়ার্ড চাইলে নিচে “Try another way” বা “অন্যভাবে চেষ্টা করুন”-এ ক্লিক করুন। ৩. ফোন নম্বরে কোড পাঠানোর অপশন আসলে, আবার “I don’t have my phone” বা Try another way-তে ক্লিক করুন। ৪. গুগল যদি আপনার ডিভাইসের স্ক্রিন লক বা পিন চায়, তবে সেটি দিন। এটি অনেক সময় কাজ করে। ৫. যদি গুগল আপনাকে কোনো পুরানো পাসওয়ার্ড (যা আগে ব্যবহার করতেন) দিতে বলে, তবে মনে করে সেটি দিন। এটি একাউন্ট ফেরত পেতে খুব সাহায্য করে।
৩. ৭২ ঘন্টা অপেক্ষা করা
অনেক সময় বারবার ভুল চেষ্টা করলে গুগল একাউন্ট লক করে দেয়। ফোন বা ইমেইল ছাড়া রিকভারির ক্ষেত্রে গুগল অনেক সময় একটি নতুন ইমেইল এড্রেস চায় কন্টাক্ট করার জন্য। সেই ইমেইলটি দেওয়ার পর গুগল ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় নিতে পারে আপনার দেওয়া তথ্য যাচাই করার জন্য।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন: গুগল পাসওয়ার্ড কিভাবে দেখবো? উত্তর: মোবাইলের Settings > Google > Manage Google Account > Security > Password Manager-এ গিয়ে খুব সহজেই গুগল পাসওয়ার্ড দেখা যায়।
প্রশ্ন: সিম হারিয়ে গেলে জিমেইল পাসওয়ার্ড রিকভার করা যাবে? উত্তর: হ্যাঁ, যাবে। সেক্ষেত্রে রিকভারি ইমেইল ব্যবহার করতে পারেন। যদি তাও না থাকে, তবে “Try another way” অপশন ব্যবহার করে পরিচিত ডিভাইস থেকে চেষ্টা করতে হবে।
প্রশ্ন: জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কি একাউন্ট ডিলিট হয়ে যায়? উত্তর: না, পাসওয়ার্ড ভুলে গেলে একাউন্ট ডিলিট হয় না। আপনি সঠিক পদ্ধতি অনুসরণ করে যেকোনো সময় তা পুনরুদ্ধার করতে পারেন।
শেষ কথা ও টিপস
ভবিষ্যতে যেন এমন সমস্যায় না পড়তে হয়, তার জন্য জিমেইল সেটিংসে গিয়ে 2-Step Verification অন করে রাখুন এবং ব্যাকআপ কোড (Backup Codes) ডাউনলোড করে নিরাপদ জায়গায় লিখে রাখুন। মনে রাখবেন, ফোন নম্বর এবং পুনরুদ্ধার ইমেল ছাড়া একাউন্ট রিকভার করা ধৈর্যের ব্যাপার, তাই তাড়াহুড়ো না করে ওপরের নিয়মগুলো সাবধানে অনুসরণ করুন।
এই লেখাটি কি আপনার উপকারে এসেছে? প্রযুক্তি বিষয়ক এমন আরও সমস্যার সমাধান পেতে আমাদের সাথেই থাকুন।
“I’m Md Parvez Hossen, a professional blogger and SEO expert living in the USA. As the driving force behind Banglakathan.com, I’m dedicated to delivering highly relevant, accurate, and authoritative content. My goal is to ensure readers always find the reliable information they need.”

