২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) থেকে শুরু হবে । তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে ২০২৬ (বুধবার) পর্যন্ত । পরীক্ষা প্রতিদিন সকাল ১০:০০ টায় শুরু হবে । ব্যবহারিক পরীক্ষা ৭ জুন থেকে ১৪ জুন ২০২৬ পর্যন্ত স্ব-স্ব পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে । ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এই একই রুটিন প্রযোজ্য হবে ।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার সম্পূর্ণ রুটিন
নিচে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার সকল বিষয়ের তত্ত্বীয় পরীক্ষার সময়সূচি দেওয়া হলো।
| তারিখ ও দিন | বিষয় | বিষয় কোড |
| ২১/০৪/২০২৬ (মঙ্গলবার) | বাংলা (আবশ্যিক)-১ম পত্র, সহজ বাংলা-১ম পত্র | ১০১, ১০৩ |
| ২৩/০৪/২০২৬ (বৃহস্পতিবার) | বাংলা (আবশ্যিক)-২য় পত্র, সহজ বাংলা-২য় পত্র | ১০২, ১০৪ |
| ২৬/০৪/২০২৬ (রবিবার) | ইংরেজি (আবশ্যিক)-১ম পত্র | ১০৭ |
| ২৮/০৪/২০২৬ (মঙ্গলবার) | ইংরেজি (আবশ্যিক)-২য় পত্র | ১০৮ |
| ৩০/০৪/২০২৬ (বৃহস্পতিবার) | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ১৫৪ |
| ০৩/০৫/২০২৬ (রবিবার) | গণিত (আবশ্যিক) | ১০৯ |
| ০৫/০৫/২০২৬ (মঙ্গলবার) | বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | ১৫০ |
| ০৭/০৫/২০২৬ (বৃহস্পতিবার) | ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম, খ্রিষ্টধর্ম | ১১১, ১১২, ১১৩, ১১৪ |
| ১০/০৫/২০২৬ (রবিবার) | পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং | ১৩৬, ১৫৩, ১৫২ |
| ১১/০৫/২০২৬ (সোমবার) | ভূগোল ও পরিবেশ | ১১০ |
| ১২/০৫/২০২৬ (মঙ্গলবার) | গার্হস্থ্যবিজ্ঞান, কৃষিশিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা | ১৫১, ১৩৪, ১৪৯, ১২১, ১২৩, ১২৪, ১৩৩, ১৪৮ |
| ১৩/০৫/২০২৬ (বুধবার) | হিসাববিজ্ঞান | ১৪৬ |
| ১৪/০৫/২০২৬ (বৃহস্পতিবার) | রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ | ১৩৭, ১৪০, ১৪৩ |
| ১৭/০৫/২০২৬ (রবিবার) | উচ্চতর গণিত, বিজ্ঞান | ১২৬, ১২৭ |
| ২০/০৫/২০২৬ (বুধবার) | জীববিজ্ঞান, অর্থনীতি | ১৩৮, ১৪১ |
ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ২০২৬
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। এর জন্য নির্ধারিত নিয়মাবলি নিচে দেওয়া হলো:
- পরীক্ষার তারিখ: সঙ্গীতসহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ০৭/০৬/২০২৬ থেকে ১৪/০৬/২০২৬ তারিখের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে ।
- সময় ও স্থান: প্রতিদিন সকাল ১০টায় স্ব-স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
- নম্বরফর্দ জমা: ১৮/০৬/২০২৬ তারিখের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ, ব্যবহারিক উত্তরপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে ।
- বিশেষ সতর্কতা: ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে, কোনোক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না ।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি
পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে শিক্ষার্থীদের অবশ্যই নিচের নিয়মগুলো মেনে চলতে হবে:
- উপস্থিতির সময়: পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে ।
- পরীক্ষার ধারা: প্রথমে বহুনির্বাচনি (MCQ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না ।
- প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে ।
- উত্তরপত্র (OMR) পূরণ: নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে । কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না ।
- পাস করার নিয়ম: পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে ।
- ডিভাইস ব্যবহার: পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে । তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না ।
মূল এসএসসি পরীক্ষার রুটিন ২০২৬ ডাউনলোড করুন
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন
এসএসসি পরীক্ষা ২০২৬ কবে শুরু হবে?
২০২৬ সালের এসএসসি পরীক্ষা আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু হবে ।
পরীক্ষায় কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে?
হ্যাঁ, পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে ।
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণের আবেদন কবে করা যায়?
পরীক্ষার ফলাফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের (Board Challenge) জন্য অনলাইনে আবেদন করতে হবে ।
আমি কি আমার নিবন্ধনপত্রে উল্লিখিত বিষয়ের বাইরের কোনো পরীক্ষায় অংশ নিতে পারব?
না, প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না ।
আমরা সর্বদা অফিশিয়াল সোর্স ও নোটিশ বোর্ড থেকে তথ্য ভেরিফাই করে শিক্ষার্থীদের জন্য নির্ভুল, আপডেটেড এবং রিলায়েবল তথ্য প্রদান করে থাকি। বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন ।
