ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এনসিপির নাহিদ-আখতার-হাসনাতসহ ৬ প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় চমক দেখিয়েছে নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে দলটির ছয়জন প্রার্থীর বিজয় নিশ্চিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার পর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রথমে চারজন প্রার্থীর বিজয়ের বিষয়টি নিশ্চিত করে অভিনন্দন জানানো হয়। পরবর্তীতে আরও দুজনের বিজয়ের খবর পাওয়া যায়।

এনসিপির হয়ে যারা বিজয় নিশ্চিত করেছেন, তাদের মধ্যে দলের শীর্ষ নেতারা রয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন:

১. নাহিদ ইসলাম (দলের আহ্বায়ক) – ঢাকা-১১ আসন।

২. আখতার হোসেন (সদস্য সচিব) – রংপুর-৪ আসন।

৩. হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক) – কুমিল্লা-৪ আসন।

৪. হান্নান মাসউদ (যুগ্ম মুখ্য সমন্বয়ক) – নোয়াখালী-৬ আসন।

৫. আতিকুর রহমান মোজাহিদ – কুড়িগ্রাম-২ আসন।

৬. আব্দুল্লাহ আল আমিন – নারায়াণগঞ্জ-৪ আসন।

দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আরও বেশ কয়েকটি আসনে এনসিপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছেন। এই প্রেক্ষাপটে, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত দলের সকল নেতাকর্মীকে সতর্ক থেকে ভোটকেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এদিকে, সামগ্রিকভাবে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফল ঘোষণার সময় কারচুপির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

Leave a Comment

Scroll to Top